-
শিশুর হাসি
আজকাল গণহত্যা দেখি নির্বিকার
মহল্লার কুকুরগুলো মেরে ফেলা হচ্ছে মানুষকে
আরো নিরাপদ রাখবে বলে!
যেন পৃথিবীটা অন্য প্রানীদের নয়!
বাউল কী ভুল বলে—মানুষ মারার কল বসাইছে জগৎ জুড়িয়া!
পাহাড়ে গিয়ে দেখি, গাছের গোড়ায় বসে আছে
নিষ্ঠুর কাঠুরিয়া!
সাগর জলে ভাসে মৎস বিজ্ঞানী; অথচ অমার
নানীর বিছানায় দেখেছি বিড়ালের নিরাপদ নিদ্রা;
গ্রামে গেলে খালপাড়ের গুঁইসাপগুলো
খেজুরগাছে বেয়ে উঠে জিভ নেড়ে জানাতো অভিবদন!
কন্যা শিশুর মুখগুলো ঢেকে ফেলা হচ্ছে
নেকাব আর হিজাবে!
কোথাও দেখিনা লাল-ঠোঁট টিয়া; খোকার ময়নাটা
কথা ভুলে মূক ও বধির;
এতো কেনো গণহত্যা!
কেনো ডেকে আনছো অন্ধকার! বলো দেখি,
শিশুর হাসির চেয়ে কী আছে সুন্দর?11 Comments
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir



ধন্যবাদ ও শুভেচ্ছা।