-
পিতার পত্র- ৫
প্রিয় পুত্র,
শত সহস্র নন্দন বিকশিত পারিজাত তোমার মস্তকে বর্ষিত হোক। আশা করি ঈশ্বর তোমাকে ভাল রেখেছে। দীর্ঘ ব্যবধানে পত্র পাঠাচ্ছি। বহু চেষ্টা ও সাধনা করে তোমার নিকট পত্র ও টাকা পাঠাচ্ছি।
টাকা পাঠাতে বড্ড দেরী হল। হয়তো রাগ করেছ কিংবা ভুল বুঝে আছ। কিন্তু প্রকৃতির নিয়মেই এটা ঘটে গেল। তুমি কখনো সাহস হারাবে না। হতাশার কোন কারণ নাই। শুরু যখন করেছ তাহলে যেভাবেই হোক তা শেষ করতে হবে। তুমি পূর্ণ উদ্যমে পরীক্ষা দাও। ফল ঈশ্বরে সমর্পণ কর। এবার —– টাকা দিলাম এবং এ মাসের শেষে আরো কমপক্ষে —- টাকা দিব। তুমি পত্র পেয়ে উত্তর দিবে। পরীক্ষা শেষে বাড়ী না এলে তা জানাবে।
গোটা আষাঢ় মাস বৃষ্টি খুব কম। চাষাবাদ খুব কষ্টে হচ্ছে।কি যে হবে বলা যায় না।
সাবধানে থাকিও। তুমিই শুধু আমার নও সকলের ভরসা। এ আশা যেন ভগবান পূর্ণ করেন। তোমার সুখী ও সুন্দর কামনা করছি।
ইতি
তোমারই পিতা1 Comment
Friends
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
আবু তালহা নাটোরী
@abutalhanatori
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
JAKIUL ANTO
@jakiulanto
সিয়াম সাদ
@seamshaad
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md. Habibur Rahman
@habib
Hridoyesh Nashit
@hrnashit
Abcde gh.
@abcdegh


লিখে যাও।