Profile Photo

Partho DasOffline

  • partho77
  • Profile picture of Partho Das

    Partho Das

    5 years, 1 month ago

    মেয়ে তথা নারী

    তুমি বায়ু-আগুন-সৃষ্টি
    নির্মল মেঘের স্বচ্ছ বৃষ্টি,
    তুমি ক্লান্ত রক্ত কণা
    বিনাশ রক্ষক বিষাক্ত ফণা।
    তুমি স্বর্গ-মর্ত্যের রানী
    দানব নিহত শ্রবণে বাণী,
    তুমি দিবা-রাত্রের কিরণ
    বনের শোভা সোনার হিরণ।
    তুমি স্বপ্ন-হৃদ স্পন্দন
    আমার ঘিরে সৃষ্টির বন্ধন,
    তুমি প্রেম- দুর্ভাগ্যের বলি
    তোমায় ঘিরে মেতেছে কলি।
    তুমি গ্রাম-শহরে তুচ্ছ
    রাতের শিশির সবুজ শস্য,
    তুমি স্বাধীন দেশের পরাধীন নারী
    অশুচিতা করে প্রাণে মারি।
    কবির কবিতা গায়কের গান
    অধিকার চাইলে উত্থান-পতন,
    তুমি জ্যোতি-সতী-সাবিত্রী
    তোমার কষ্টে কাঁদে ধরিত্রী।
    তুমি বিদ্রোহ-অসভ্যের জ্ঞান
    দুর্যোগ-প্রলয়ে তুচ্ছ মান,
    তুমি ইতিহাস-কোমল-পাষাণ
    জন্ম-মৃত্যু বিধির বিধান।
    তোমাতে শেষ আমাতেই শুরু
    মিছিলের হুঙ্কার আনিতে কুরু।।

    10
    4 Comments
    • নারীশক্তি আদিশক্তি। অথচ এই নারী হয় নির্যাতিতা। এ বড় বেদনার। অভিনন্দন কবিকে

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 19 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন সুন্দর কবিতা।

    • অসাধারণ লাগলো আপনার উপস্থাপন

Skip to toolbar