Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • চলেছি বহুদূরে
           -পি সরকার
    ওগো বন্ধু….
    তুমি খুঁজো না মোরে,
    নিঃশব্দে চলেছি বহুদূরে।
    নির্জনে মৌন মোহে,
    চলেছি চলেছি ছুটে….
    তোমাদের ছেড়ে বহুদূরে।
    এতো এতো ভালোবাসা-বাসী,
    তবু কেনো….
    প্রেমহীন পৃথিবী বাসী??
    এতো এতো মানবতা,
    এতো এতো নীতিকথা,
    শুধুই ফাঁকা বুলি,
    অন্তর খালি….
    মুখে মানবতার ফুলঝুরি।
    যত সময় চলে যায়,
    তত ছুটে চলছি আদিমতায়।
    শ্রেষ্ঠ বলা প্রাণী আর কত খানি,
    দেখবো তোমার….
    লোক দেখানো ভণ্ডামি!!
    অন্যকে আঘাত করে,
    যে জনে সুখ খোঁজে,
    সে জনে মানুষ নহে,
    জন্তু হবার যোগ্য বটে।
    থাকতে চাইনে জন্তুুদের মাঝে,
    অরণ্যবাসী হতে মন চায় রে,
    তুমি খুঁজো না মোরে,
    নিঃশব্দে চলেছি বহুদূরে….

    12
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar