Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    3 years, 11 months ago

    বিকৃত মস্তিষ্ক
    – পি কে সরকার
    নিষিদ্ধ পথের মাদকতা,
    বিকৃত মস্তিষ্কে আদিমতা।
    সভ্যতার বেহাল দশা,
    ছন্দহীন সামাজিকতা।
    একাকী সুখের লালসা,
    ভুলতে চলেছি সহিষ্ণুতা।
    সম্পর্কগুলো উল্টো পথে,
    মানবতা নির্বাসনে।
    সম্পত্তি, ক্ষমতা, যৌনতা,
    কলিযুগের এ কি দশা!
    কে কারে যাবে ছেড়ে,
    ওঠবে কে শিখরে?
    চলছে লড়াই,
    পা টেনে নিচে নামাবার।
    লোক দেখানো ভালো মানুষী,
    কথায় কথায় ধর্মের বাণী,
    মুখে বলি, অন্তরে নাহি মানি।

    14
    4 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar