Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 3 months ago

    “নিশ্চিত গন্তব্য অনিশ্চিত যাত্রা”
           – পি কে সরকার
    ঘন ঘোর আঁধারে,
    গ্রাস করে আমারে!
    সুখের সাগরে দুঃখের ভেলা,
    জীবন নদী খরস্রোতা।
    নিশ্চিত গন্তব্য অনিশ্চিত যাত্রা,
    অতৃপ্তের কামনায় বাড়ে মাত্রা।
    আপনারে সুখী করতে,
    দুঃখী হই বারে বারে?
    দুঃখে সুখ পায় যে জনে,
    তারে দুঃখী করে কোন জনে?
    যে ক্ষণ যায় চলে,
    সে ক্ষণ আসে না ফিরে।
    বৃথা দুঃখ বিলাশে,
    জীবন কেন যায় কেটে!
    জীবন কাটাতে নহে,
    এসেছি জীবন বাঁচাতে।
    বাঁচার মত বাঁচবে সবে,
    আত্মা-প্রকৃতি মিলবে যবে।
    কেন তবে বন্ধু হে,
    হারিয়ে যাও বারে বারে।
    যে সুখ খোঁজ বাহিরে,
    তা তো তোমার অন্তরে।

    9
    2 Comments
    • “কেন তবে বন্ধু হে,
      হারিয়ে যাও বারে বারে।
      যে সুখ খোঁজ বাহিরে,
      তা তো তোমার অন্তরে।” ঠিক। সুখের সন্ধান যদি করতেই হয় তবে অন্তরে করাই ভাল। অভিবাদন জানবেন মঞ্চবন্ধু।

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar