-
“নির্লজ্জ সফলতা ‘অন্তিম আত্মগ্লানি'”
-পি.কে সরকার
সফলতা তোমায় পেতে-
ভুলে গেছি দিতে,
সংস্কার আগামী প্রজন্মকে।
সফলতা তোমায় পেতে-
যৌবনের দীপ্তিময় মুহুর্তগুলো,
ছুটেছি লাগামহীন ঘোড়ার মতো।
সফলতা তোমায় পেতে-
পথ ভুলে বিপথে চলেছি কত,
অর্থ-সম্পত্তি বাড়িয়েছি ইচ্ছে মত।
সফলতা তোমায় পেতে-
নিজ কর্ম ভুলে,
বিপথে ফায়দা নিয়েছি তুলে।
সফলতা তোমায় পেতে-
ক্ষমতার মোহে’ সব তুচ্ছ ভেবে,
শুধু নিজ সন্তানের সুখ নিয়েছি খুঁজে।
সফলতা তোমায় পাবো বলে-
দেইনি মনুষ্যত্বের জ্ঞান,
দিয়েছি বিলাসী জীবন।
কত সফল ছিলেম আমি!
তবু শেষ যাত্রায় একাকি আমি।
ভাবছে বসে….
নির্লজ্জ নিঃসঙ্গ সফলতা…
অন্তিম আত্মগ্লানিতে নিমগ্ন।
কোনো বৃদ্ধাশ্রমে অথবা কোনো
আলো ঝলমলে অট্টালিকার একটু দূরে…
একাকি কুঁড়ে ঘরে…
সফলতা অন্তিম প্রহর গুণে।
এতো বিপথে ছুটে…
সফলতা কেনো তুমি পথের ধূলোতে পড়ে!?
সফলতা ভাবছে অন্তিম কালে-
আবার যদি পেতাম ফিরে হারানো মুহুর্তকে,
চলতাম সত্য পথে যেতাম না বিপথে।
কিন্তু হায়! অন্তিম আত্মশুদ্ধি,
কি কাজে আসবে….4 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


সফলতা মানুষকে বিচ্ছিন্ন করে।