-
“বিপর্যস্ত মানবতা”
(ত্রিপুরা ফ্যাক্ট)
-পি কে সরকারওরা কারা….
উদ্দণ্ডের দল…
আসছে তেড়ে।
মানুষের মতোই লাগে দেখতে।
ওরা কি তারা!
স্বয়ং শ্রেষ্ঠ বলে যারা…!
হাতে মানবতার মশাল
কণ্ঠে সেকুলারিজম!!
অন্তরে নিরব ঘাতক কমিউনালিজম…!!
এক হাতে সেকুলারি পতাকা,
অন্য হাতে বিপর্যস্ত মানবতা।
হায়! সেলুকাস, হায়! সেলুকাস,
কি বিচিত্র এই দেশ!
কি বিচিত্র এই সভ্য বলা,
দু’পায়ে প্রাণী গুলো!
দেশে দেশে…
পুড়ছে সভ্যতা,
মানবের হাতে বিধ্বস্ত মানবতা।
ঐ যে আসছে তেড়ে…
মানুষের মতোই দেখতে!
তবে কি ওরা মানব!
না কি ওরা দানব!
না কি অন্য কিছু!
না ওরা মানব, না ওরা দানব,
ওরা ধর্ম প্রতিবন্ধী…
ওরা লজ্জা প্রতিবন্ধী….
ওরা জ্ঞান প্রতিবন্ধী……
ওরা বংশ পরম্পরায়,
বিষাক্ত কমিউনালিজম,
রক্তের ধারক বাহক….11 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


মানুষ আর অমানুষ দেখতে একই রকম