-
:# পরিবর্তন চলমান :#
– পি কে সরকার
ভাবছি…
পাল্টে ফেলবো নিজেকে,
আজকে থেকে।
কিন্তু… মন বলছে…
আজ দিন তো গেল চলে,
পাল্টে যাও কাল থেকে।
এ ভাবেই…. কাল আর হয় নি,
শুধুই বর্তমান(আজ) দেখি,
অতীতটা স্মৃতি,
কখনই ভবিষ্যৎ দেখতে পারিনি,
কাল কি হয়, কাল হবে কি!!
দিনের পর দিন গেল চলে,
কাল আর হলো নে,
পাল্টানো হলো না নিজেকে।
তবে…
সময় পাল্টে দিয়েছে,
বোঝেও পারিনি তা বোঝতে।
শিশু ছিলাম,
কিশোর হলাম।
কিশোর ছিলাম,
যৌবন পেলাম।
যৌবন গেল চলে,
বৃদ্ধ বানায়ে মোরে।
সময় বহমান…
পরিবর্তন চলমান।
অনেককে বলতে শুনেছি,
আমি বদলাই নি,
আগের মতই আছি।
এও কি সম্ভবপর!
না বদলে পার ভব সংসার!
প্রয়োজনে অপ্রয়োজনে,
বদলে গেছি প্রতিক্ষণে।
আর যাই হোক, বৃদ্ধ হতে চাই নে,
চায় কি সবে!
সময় তো ছাড়ে নে।
চুল পাকছে, দন্ত নড়ছে,
চোখে কম দেখছে,
তবু বলবে যাওনি পাল্টে!
সময় বদলে যাবে,
নিজেরে পাল্টাতে বাধ্য হবে,
সময় তোমায় পাল্টে দিবেই।
জানো, সময়টা বড়ই মর্ডান,
ও বেটা সেকালে থাকতে চায় নে,
শুধু নিজেকে সাজাতে জানে।9 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


সুন্দর