Profile Photo

shamsuddin harunOffline

  • pressmanbd
  • Profile picture of shamsuddin harun

    shamsuddin harun

    3 years, 11 months ago

    তুমি বুঝলে না তুমি জানলে না
    শামসুদ্দিন হারুন

    সেই সব দিনগুলো আমি হাওয়ায় দিয়েছি ভাসিয়ে
    তোমাতেই ছিলাম শুধু, তোমার ধ্যানেই ছিলাম মগ্ন
    ডুবে যেতে যেতে আমি ভাসিয়েছি বেহুলার ভেলা
    টিউলিপ ফোটাবো বলেই নিয়েছি বেছে ঊষা লগ্ন!

    দূরের জোনাকি দূর পথে হেঁটে, দূর দিয়ে গেছে চলে
    কেবলই হয়েছি নীল,ডোরাকাটা সাপ কেটেছিল বলে।

    ভেঙ্গে পড়া বৃক্ষের মতো নুয়ে যাবো বলে ভেবেছিলে ভুল
    স্মৃতির আগাছা পুড়িয়ে পাহাড়ি জুম চাষ আমি জানি
    পাথুরে জমিতে ফোটাই আমি গনগনে আগুনের ফুল
    জানা আছে, কোন গাছে দিতে হয় কতোটুকু পানি !

    পাহাড়ের চূড়ায় বসে আমি গাই ঢেউ তোলা সাগরের গান
    গহন অরণ্যে ডুবে মহুয়ার রূপ রস আমি করেছি পান !

    অবুঝ মানবী, তোমার জন্যেই আমি ভেঙ্গেছি প্রবাল প্রাচীর
    বহু পথ ঘুরেই এসেছি বলেই জানি আমাজান কতো দূর
    পদ্মপাতায় মৈথুনরত জোড়া সাপ এনেছি তুলে তোমার জন্যে
    তোমার জন্যেই কামরূপ থেকে এনেছি আমি ডাকিনীর সুর।

    তুমি বুঝলে না, তুমি জানলে না, এটাই এখন উপভোগ্য
    আমিতো জেনেছি, আমার ভালোবাসার নও তুমি যোগ্য !

    8
    8 Comments
Skip to toolbar