-
চলতি পথে এমন অনেক ঘটনা ঘটে যা মন ভালো করে দেয়।
গতকাল সন্ধ্যায় একটা কাজে বের হয়ে ছিলাম। গন্তব্যের জন্য রিকশায় উঠে বসলাম। চালক শুরুতেই ফোনে কারো সাথে কথা বলছিলেন। কথায় বুঝতে পারছিলাম ফোনের ওপাশে তার মেয়ে। এবং সে কোন একটা বিশ্ববিদ্যালয় পড়ে। পরে তিনিই বললেন মেয়ে গোপালগঞ্জে পড়ে। অনার্সে ৩.৭৮ পেয়েছে। এখন মাস্টার্স করতে চাচ্ছে ময়মনসিংহ থেকে। আর ছেলে পড়ে রংপুর মেডিক্যালে। এবার ফাইনাল দিবে। রিকশাচালকের বাড়ি ঠাকুরগাঁ। এখানে হেমায়েতপুর থাকেন। সেখান থেকে ভোরে ঢাকায় চলে আসেন রিকশা চালাতে। এক সময় অবস্থা ভালো ছিল কিন্তু ভাগ্য বিড়ম্বনায় রিকশা চালাচ্ছেন। আর ছেলে-মেয়ের পড়া চালিয়ে যাচ্ছেন।
কী যে ভালো লাগলো উনার গর্বিত কণ্ঠস্বরে ছেলে-মেয়ের সাফল্যর কথা শুনে! একটা বাবার এত কষ্টের দাম যেন তার সন্তানেরা দিতে পারে সেই দোয়াই করলাম মনেমনে।7 Comments-
“লেখাটি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং বাস্তব জীবনের এক অনুপম চিত্র ফুটিয়ে তুলেছে। রিকশাচালকের পেছনের এই সংগ্রাম ও ত্যাগের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, প্রকৃত সাফল্য বা সুখের মাপকাঠি বিলাসবহুল জীবন নয়, বরং চরম প্রতিকূলতার মাঝেও সন্তানদের মানুষের মতো মানুষ করার অদম্য জেদ।
একজন সাধারণ শ্রমজীবী পিতার কণ্ঠে নিজের সন্তানদের উচ্চশিক্ষার সাফল্যের গল্প যেভাবে গর্বের সাথে ফুটে উঠেছে, তা একাধারে যেমন বেদনাদায়ক, তেমনি অসীম অনুপ্রেরণাদায়ক। জীবন যতই কঠিন হোক না কেন, সন্তানের স্বপ্ন পূরণে একজন বাবা কতটা আত্মত্যাগী হতে পারেন—এই রিকশাচালক তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আপনি অত্যন্ত সুনিপুণভাবে এই সাধারণ মুহূর্তটিকে অসাধারণ একটি উপলব্ধিতে রূপ দিয়েছেন। আমাদের চারপাশের এমন নীরব সংগ্রাম ও জয়ের গল্পগুলো সমাজের অন্দরে আলো ছড়াক, এবং প্রতিটি সন্তান তাদের বাবা-মায়ের এই ত্যাগের মর্যাদা রক্ষা করুক—এটাই প্রত্যাশা। লেখাটির জন্য অনেক শুভকামনা!”
Friends
Nure e Alice
@alice
সা'দ নয়ন
@nayan
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Halima-Moly
@halima-moly
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দ্বীপ সরকার
@dweepsarkar
Ali Sohel
@ali-sohel
Rounik Ray
@rounikray


Prithula Zaman, আপনার লেখাটিতে রিকশাচালকের “গর্বিত কণ্ঠস্বরে ছেলে-মেয়ের সাফল্যর কথা” শোনার অনুভূতিটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর। সংসারের শত কষ্টের মাঝেও সন্তানদের ঘিরে দেখা স্বপ্নগুলো যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা বেশ প্রশংসনীয়; এমন চমৎকার বিষয় নিয়ে নিয়মিত আরও লিখুন।