Profile Photo

Riyad MahmudOffline

  • R234
  • Profile picture of Riyad Mahmud

    Riyad Mahmud

    5 years ago

    “আল্লাহুম্মা ছল্লি আ’লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়াআ’লা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম।”
    মাঝে মাঝে গভীর রাতে কিন্নর কন্ঠে এই দূরুদ শুনে আমার ঘুম ভেঙ্গে যেত। আওয়াজটা আসতো দাদা ভাইয়ের ঘর থেকে। খুব ছোট বেলা থেকেই দাদার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। রাতে খাবার পর দাদা আমার সাথে গল্প জুড়ে দিতেন। বলতেন নবী-রাসূল গনদের কথা,আদিম কালের মানুষের জীবন-যাপনের কথা। এই গল্পের মাধ্যমেই আমাকে তিনি বুঝাতেন জীবনে বাস্তবিক হওয়ার কথা, সংগ্রাম করার কথা, জীবন যুদ্ধে পরাজিত না হওয়ার কথা। আবার কখনো বলতেন রূপকথার সেই ডালিম কুমারের গল্প। জীয়ন কাঠি দিয়ে, হিতানের কাঠি পইতানে আর পইতানের কাঠি হিতানে নিয়ে ডালিম কুমারকে বাঁচিয়ে তোলার এবং ঘুম পাড়ানোর গল্প বলতেন। তার গল্প বলার ধরনে ছিল এক শৈল্পিক সৌন্দর্য। আমার ছোট্ট মন তখন মন্ত্রমুগ্ধেরর মতো হাঁ হয়ে শোনতো। আজ দাদার মৃত্যুবার্ষিকী। চার বছর হয়ে গেল দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার খুব ইচ্ছে করে, আমি যদি রূপকথার ডালিম কুমারের সেই জীয়নকাঠি দিয়ে দাদা ভাইকে জাগিয়ে তোলতে পারতাম। তাকে আর কখনো যেতে দিতাম না। তার কাছে আবদার করতাম, দাদা ভাই ডালিম কুমারের গল্পটা আরও একবার বল না।কিন্তু তা তো সম্ভব না। সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। দাদা ভাইয়ের রাসূলেরর প্রতি ভালবাসা ও দূরুদ যেন তাকে আল্লাহর দিদার পেতে সাহায্য করে। গজলে শুনেছিলাম এরকম-
    “ঐ নামের দামন ধ’রে আছি , আমার কিসের ভয়
    ঐ নামের গুণে পাব আমি খোদার পরিচয় ;
    তাঁর কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম
    মুর্শিদ মোহাম্মদের নাম ।।”
    এরকমই যেন হয় আমার দাদার পরকাল। আমি নামায পড়ে আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার দাদাকে ভাল রাখেন। তার কবরটা আল্লাহ যেন জান্নাতের বাগান করে দেন। আমিন, আমিন, সুম্মা আমিন।🖤

    6
    4 Comments
Skip to toolbar