Profile Photo

Riyad MahmudOffline

  • R234
  • মাঘের রিক্ততায় ঝুম বৃষ্টি। কল্পলোকে সে এসেছিল নগ্ন পায়ে লাল টুকটুকে আলতা দিয়ে জল-মৃত্তিকায় পায়ের পদাঙ্ক এঁকে। তার নগ্ন পায়ের নুপুরের নিক্বণ শব্দে বিজলী চমকিত হচ্ছিল। আর আমার হৃদয় হচ্ছিল আন্দোলিত। কী অদ্ভুত সুন্দর ও কী অদ্ভুত কোমলতা। সে এসেছিল মাঘের ঝুম বৃষ্টিতে আবিষ্ট হওয়া এক কল্পলোকে!🖤

    4
    2 Comments
  • Profile Photo
    মন কলম
    @md-faridul-islam
  • জঞ্জালে ভরা শহরের নর্দমায় অস্পষ্ট প্রতিচ্ছবি পেরিয়ে রঙ-বেরঙের ও চকচকে দালান ও সরু অলিগলি থেকে একটুখানি দম নিয়ে সাইরেন ও কালো ধোঁয়া উড়িয়ে আসা ট্রেনের অপেক্ষায়। অনেক অপেক্ষার পর গিয়ে দেখা ঘুনে ধরা রঙ উঠে যাওয়া বন্ধ দরজা। হতাশায় ভর করে প্রবল ঝড়ের মাঝে পাল ছেঁড়া নৌকার মত অবস্থা থেকে পেরিয়ে এক সুন্দর সাজানো দ্বীপের খোঁজ পাওয়া। তারপর শীতের রিক্ততায় জ…Read More

    5
    3 Comments
  • আজ ২৪ পৌষ, ১৪২৮। শীতকাল।
    শীত আসে একরাশ রিক্ততা নিয়ে। সেই রিক্ততা যেন ম্লান হয়ে যায় তারই মোহনীয় সৌন্দর্যে। পাহাড় থেকে তুলোর মত স্বচ্ছ মেঘ, সবুজ ঘাসের উপর শিশির বিন্দু, মৃত্তিকার মাঝে ঝড়ে পড়া শিউলি ফুল, হলুদ সরিষা ফুলের গন্ধে মৌ মৌ করে প্রকৃতি। অতিথি পাখিদের আগমনে তা যেন দ্বিগুণ হয়ে যায়। ঝাঁক বেঁধে আকাশে উড়তে থাকে সাদা বক। সাদা বকদের উড়তে যাওয়া দেখ…Read More

    3
    3 Comments
  • শীতে গ্রামে প্রায়ই পালা গানের আসর বসতো। আমি নিজে একবার পালা গান শুনেছিলাম। তাও শুরু থেকে শেষ পর্যন্ত। পালা করে একেক জন গানগাইতো। এক ধরনের মোহ কাজ করতো। শীতের রাত যত গভীর হতো ততই যেন মোহ বাড়তে থাকতো। এক আধ্যাত্নিক ভাব বিরাজ করতো। শেষের দিকে শ্রোতারা যেন গানের সাথে নিজের জীবনকে মিলিয়ে ফেলতো। কারো চোখে মুক্তার দানার মত পানি চিকচিক করতো। যেন জীবনই গ…Read More

    5
    4 Comments
  • মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলি। এই ইচ্ছেটা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। চারদিকে কুৎসিত সব শব্দ। এইসব শব্দ যেন আমার মস্তিষ্ককে গিলে খাচ্ছে। একদিন দেখা যাবে পুরো মস্তিষ্কটাই কুৎসিত শব্দে পরিপূর্ণ হয়ে নিজেই কুৎসিত হয়ে গেছি। চশমা খুলে কিংবা চোখ বন্ধ করে হয়তো দৃশ্যমান জগত থেকে নিজেকে কিছুটা হলেও আলাদা করা যাবে কিন্তু এই…Read More

    4
    1 Comment
  • কোথাও ফুটছে না আর কুমুদ ফুল। উত্তর-পুব আকাশে দেখা যায় না আর সপ্তর্ষিমণ্ডল। চিত্রলেখাও যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। ইচ্ছা স্বপ্নের ইচ্ছেটাও যেন মরে গেছে। দুপুর রোদের নিজস্ব সেই চনমনে গন্ধটাও নেই। ক্ষমাহীন গাঢ় রূপসীর সেই ভালবাসাও নেই। আছে শুধু রূপসীর বিষাক্ত চুম্বন ও মোহ। যেই মোহ থেকে কখনো মায়ার সৃষ্টি হয় না। তাইতো কোথাও ফুটছে না আর কুমুদ ফুল!🖤

    6
    3 Comments
  • “আল্লাহুম্মা ছল্লি আ’লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়াআ’লা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম।”
    মাঝে মাঝে গভীর রাতে কিন্নর কন্ঠে এই দূরুদ শুনে আমার ঘুম ভেঙ্গে যেত। আওয়াজটা আসতো দাদা ভাইয়ের ঘর থেকে। খুব ছোট বেলা থেকেই দাদার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। রাতে খাবার পর দাদা আমার সাথে গল্প জুড়ে দিতেন। বলতেন নবী-রাসূল গনদের ক…Read More

    6
    4 Comments
  • Profile Photo
    Rejwana Khan
    @rejwana-khan
  • একটি বিশুদ্ধ অনুভূতি 😍

    শাহবাগের রাস্তায় আমি আর আমার বন্ধু রিকসা করে যাচ্ছি। হঠাৎই চোখ পড়লো আমাদের রিকসা থেকে খানিকটা দূরে দুটি রিকসা প্রায় ঘেঁষে পরপর যাচ্ছে। কৌতূহল হলো। আরও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম দুটি রিকসাতে তিনজন তিনজন করে মোট ছয়জন লোক (মধ্য বয়ষ্ক থেকে একটু বেশি) খোশগল্প করতে করতে যাচ্ছে। আর একটু পরপরই “বন্ধু” বলে…Read More

    5
    2 Comments
  • Profile Photo
    Sharbanam Gupta
    @sharbanam-gupta
  • Load More Posts
Skip to toolbar