Profile Photo

Riyad MahmudOffline

  • R234
  • Profile picture of Riyad Mahmud

    Riyad Mahmud

    4 years, 6 months ago

    শীতে গ্রামে প্রায়ই পালা গানের আসর বসতো। আমি নিজে একবার পালা গান শুনেছিলাম। তাও শুরু থেকে শেষ পর্যন্ত। পালা করে একেক জন গানগাইতো। এক ধরনের মোহ কাজ করতো। শীতের রাত যত গভীর হতো ততই যেন মোহ বাড়তে থাকতো। এক আধ্যাত্নিক ভাব বিরাজ করতো। শেষের দিকে শ্রোতারা যেন গানের সাথে নিজের জীবনকে মিলিয়ে ফেলতো। কারো চোখে মুক্তার দানার মত পানি চিকচিক করতো। যেন জীবনই গান হয়ে উঠেছে। আর সেই মোহে জড়ানো আধ্যাত্নিক গানে অশ্রু সিক্ত হতো। আমার একটা গান এখনও মনে আছে, “সাধু পারায় বসত করি
    শয়তানের করি চাকুরি”🖤

    5
    4 Comments
Skip to toolbar