Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • Profile picture of মীর রাফিদ হোসেন

    ১১ বছর আগে শব্দ শৈলী প্রকাশনীর একটি বই বাজারে আসে। খুব সম্ভবত তখন আমি ক্লাস ৯-১০ এর ছাত্র। একদিন দুপুরবেলা খুব উৎসাহ নিয়ে চলে গেলাম টাউনহলের রংপুর বইমেলায়। একটি স্টলের কিছু বই ঘাটাঘাটি করতেই অসংখ্য বইয়ের মাঝে চোখে পড়ল এই বইটি। বইয়ের নাম ‘নিজেই করো গোয়েন্দাগিরি’।
    ততদিননে আমার শার্লক হোমস ,ফেলুদা, কাকাবাবু পড়ে খেয়ে একদম গিলা হয়ে গেছে। তাই গোয়েন্দা শব্দটি চোখে পড়তেই চোখ বড় হয়ে গেল আমার। সঙ্গে সঙ্গেই একটু নেড়েচেড়ে কিনে ফেললাম বইটি। বাসায় এসে হুরমুড় করে বইটি নাড়তেই বুঝে ফেললাম এক রাতে বইটি শেষ কর অসম্ভব কারণ বইটির প্রতি পাতায় পাতায় আছে কিছু রহস্যময় গল্প। যেগুলো সমাধান করতে হবে আমাকে নিজেই। কিছু গল্প খুনের, কিছু রহস্যময় সংকেতের, কিছু অস্বাভাবিক মৃত্যুর এভাবে সাজানো গল্পগুলি। প্রত্যেকটি গল্পের শেষে রহস্যের খোঁজ করতে হবে আমার নিজেকেই কারণ প্রত্যেকটি গল্পই রয়েছে অসমাপ্ত ভাবে। পুরো গল্প ভালোভাবে পড়ে বের করতে হবে কে আসল খুনি বা কে আসল অপরাধী। বইয়ের শেষ পাতায় যুক্ত করা আছে সব রহস্যের সমাধানের উত্তর তবে নিজের মাথা না খাটিয়ে কেউ যদি সরাসরি উত্তর দেখার চেষ্টা করে তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামো কারণ বইটির নাম ‘নিজেই করো গোয়েন্দাগিরি’।
    এই যে এত অহরহ বইয়ে রিভিউ দেখি এর মাঝে এত অসাধারণ বইটির রিভিউ কেন চোখে পড়ে না , সেটা ভেবে অবাক লাগে মাঝে মাঝে।
    ধন্যবাদ বইয়ের লেখক আর শব্দশৈলী প্রকাশনীকে আজ থেকে ১১ বছর আগেও আমাদের মাঝে এত সুন্দর একটি বই উপস্থাপন করার জন্য।

    3
    3 Comments
Skip to toolbar