Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • মায়ের দোয়া
    – রফিকুল ইসলাম বাঁধন

    প্রতি বছর ঈদে
    মায়ের একমাত্র সন্তান মাকে
    গ্রামের পুরাতন নূয়ে পড়া কুঁড়েঘরটাতে
    দেখতে আসেন-
    সেই খুশিতে মা চোখের পানি ফেলতে ফেলতে
    শহুরে ছেলেকে দোয়া করেন-
    “দীর্ঘজীবি হও বাবা ! চির সুখে থেকো। ”

    মাকে হাজার পাঁচেক টাকা দিয়ে
    আধ ঘন্টা না যেতেই
    মার্সিডিজ বেঞ্জ গাড়ীতে চড়ে
    মায়ের গর্বের ধন
    শহরের জান্নাতী খাঁচায় ঢুকে যায়।

    গুলশানে এক প্রকান্ড বাড়িতে
    বেশ কয়জন চাকর-চাকরানী আর
    বেহেস্তী হুরপরীর মতো সুন্দরী স্ত্রী ও
    ফুটফুটে দুই সন্তান নিয়ে
    দারুন সুখেই দিনকাটে
    ধনাট্য শিল্পপতির !
    _________
    ৥পতেঙ্গা, চট্টগ্রাম।

    15
    11 Comments
Skip to toolbar