Profile Photo

রফিকুল নাজিমOffline

  • Profile picture of রফিকুল নাজিম

    রফিকুল নাজিম

    • 1 month, 2 weeks ago

    দীর্ঘশ্বাসের মিনার
    রফিকুল নাজিম

    ঘুটঘুটে এই ছাপড়া ঘরটা- দীর্ঘশ্বাসে ভরা
    ভোগ্য মালের জীবন কী আর- বেঁচে থেকেও মরা।
    সমাজপতির ছায়ায় যদি বেশ্যার পা-খান পড়ে
    দুধের স্নানে হয় কি শুচি- বেশ্যা যাকে ধরে?
    তুলসিপাতার জল কি পারে বেশ্যার নোংরা মুছতে
    ধর্মগুরুর ধর্মের বাণী- রাতে কে যায় খুঁজতে?
    স্যাঁতস্যাঁতে সেই ছাপড়া ঘরে সাধুদের কী সভা!
    কামের রসে ভিজে নাগর- প্রেমিক তারে ক’বা?

    রাতটা বাড়লে সাধুর কামে বেশ্যার শরীর পূজে
    চটকে দিয়ে ঠোঁট লিপস্টিক- রসের হাঁড়ি খুঁজে!
    রাতের বেশ্যা পরম পাওয়ার- কড়ি ক’খান গুনে
    সাধু সাত্ত্বিক সুশীল নাগর- মুখ পুড়েছে চুনে!

    কেরাণীগঞ্জ, ঢাকা
    ১৩ আগস্ট, ২০২৬

    4
    11 Comments
Skip to toolbar