-
স্মৃতির অনুচ্ছেদ
গাজী রাফসান সাহাবনৌকার মাঝামাঝি গিয়ে দুই পা নৌকার দুই দিকে দিয়ে দোল খাওয়া একটা শিল্প। খুব মজার শিল্প। এখানে শিল্পী কখনো তার শিল্পের জন্য অন্যের বাহবা পাওয়ার আশায় বসে থাকে না। নিজের শিল্পের আনন্দে নিজেই ডুবে যায়। নৌকায় দোল খাওয়ার মত আরো হরেক রকম শিল্প ছোটবেলায় চর্চা হতো। খুব আনন্দে দিন কাটতো। পাড়ায় পাড়ায় শিল্পীদের আনাগোনা। ক্লান্তিহীন সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে গিয়ে সন্ধ্যা নামতো। শিল্পীদের খোঁজে বেরিয়ে পড়তো মায়েরা। শিল্পীদের চোখে দুঃখের ছায়া। শিল্পকর্মে ভাটা পড়লে শিল্পীদের মাথা তো এমনিতেই ঠিক থাকে না তারউপর পরের দিন সকালের স্কুলের পড়া তৈরি করা। মায়েরা বোঝে না শিল্পীর দুঃখ। খুব নিষ্ঠুর তারা। কেনো যে বোঝে না!
বর্ষা মৌসুম একটা ঈদের মৌসুম। বর্ষা যেমন ক্ষেতের বুকের নাংগলের ছাপ মুছে দেয় তেমনি কদম ফুলের ঘ্রাণ দিয়ে মনের দাগ মুছে দেয়। বর্ষায় গাছ, পাখি, ফুলের দুঃখ যেনো আকাশে চলে যায়, সাথে শিল্পীদের দুঃখও।
জোনাকি একটা অদ্ভুত প্রাণী। যাকে মানুষ পোকা বলে। কিন্তু এর নাম পরীপাখি হলে ভালো হতো। এরা পরীর মতই অদ্ভুত সুন্দর। জোনাকির আলো দেখে শিল্পীরাও বিস্মিত হতো। নিজের শিল্পকে তুচ্ছ মনে করত।
আমের বোলের ঘ্রাণ খুব মিষ্টি। যা মন ভোরে খাওয়া যায়। সারাদিন খেলেও মুখে অরুচি ধরে না। কি যে এক মিষ্টি। ঘুম ঘুম মিষ্টি।
এখন নৌকা আছে শিল্পী নেই, বর্ষার পানিতে দুঃখ পঁচা গন্ধ, জোনাকির চোখে আগুন, যেনো সেই আগুনে জোনাকি নিজেই জলে যাচ্ছে আর আমের বোল ক্ষরায় ঝড়ে পড়ছে। সে কি এক ভয়াবহ অবস্থা। ক্ষয়ে যায়, একটু একটু করে রয়ে যায়,মরে যায় শিল্পী।
10 Comments -
Friends
Md Shakib
@mdshakib
Anika-Rahman
@anika-rahman
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Rejwana Khan
@rejwana-khan
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
স্মৃতি রানী রত্না
@srratna1990



বি করে করে যায়, মানে কী দাদা??