Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • প্রিয় জয়া,
    আশা করি, ভালোই আছিস।
    তিনবছর পর তোর দেওয়া শাড়িটি আজ পরেছি।
    ভেবেছিলাম কারো লীলা বালি, লীলা বালি (গায়ে হলুদ) অনুষ্ঠানে পরবো । কিন্তু এই তিনবছরে কারোই গায়ে হলুদ হয়নি।
    শেষ পর্যন্ত ভেবেছিলাম – আমার বড়পুত্রকেই রুপবানের সাথে বিয়ে দেই। কি ভাবছিস? ছেলের বউয়ের হাতের রান্না খাবো জন্য রহিম বাদশা ( রেহান) কে বিয়ে দিতে চাচ্ছি? না, না, আমি সেই আশা করি না,তবে এটা ভেবে দিতে চেয়েছিলাম – রুপবান, রেহানকে পড়াবে এবং রোহানকেও পড়াবে। সারাদিন বাড়িতে থাকিনা, বদ দুইজন মনের মাধুরি মিশিয়ে দুষ্টামি করে। যেই শিক্ষককেই দেই না কেন, তাকে তারা সাইজ করে ফেলে।এ-কারণে ই একজন বিদুষী রূপবান খুঁজছিলাম। কিন্তু পেলাম না রে!
    তাই আজ পরেই ফেললাম তোর দেয়া শাড়িটা।
    ঊষা, কেয়া, মুক্তি দেখতো- কোথা থেকে যেন পোঁড়া গন্ধ আসছে?!
    কিছু কি পুঁড়ছে তোদের?
    তনু, তুই আবার কবে দেশে আসবি রে? ( গোপাল ভাঁড়, যেমন বলেছিলো- আলুর আড়ৎ আবার কবে পুঁড়বে)
    তুই আসলে জয়ার কাছ থেকে আবারও শাড়ি পাবো,সেইজন্য জানতে চাচ্ছিলাম।
    বিঃদ্রঃ আমার হাতে কিন্তু তনুর দেওয়া ব্যাগ এবং ঠোঁটের ” ঠোঁট কাঠি ” টাও তনুর দেওয়া।
    আজ রাতে যেন সবার( ঊষা, কেয়া, মুক্তি) শান্তিতে ঘুম আসে, এই কামনায়
    তোর
    প্রিয় বান্ধবী
    রুনা।
    ১৬/০৭/২০২২

    5
    9 Comments
    • খুব ভালো লাগলো বন্ধুত্বের চিরাচরিত আবেগ, খুনসুটি দেখে! ভালো থাক বন্ধুসব এই পার্থনা করি!

    • পত্রসাহিত্য এখন আর তেমন দেখা যায় না। তাই কোনো খোলা চিঠি পেলে খুব আগ্রহ নিয়ে পড়ি। অভিবাদন জানবেন।

      • ধন্যবাদ ।বরাবর ই আমার চিঠি লেখতে ভালো লাগে, কিন্তু এখন কেউ আর পোস্ট অফিসে যেয়ে চিঠি পোস্ট করে না।আর ডাক পিয়নকেও দেখি না, তাই মাঝেমধ্যে লেখে ফেসবুকে পোস্ট করি

      • হ্যাঁ, এখন তো ডাক পিয়ন মানে আমবস্যার চাঁদ। তারপরেও সোশ্যাল মিডিয়া হোক বা ডাকবাক্স, এখনো চিঠি পেতে কিন্তু দারুণ ভালো লাগে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar