-
অপলার মামা তাঁর প্রায় সব বইয়েই দাঁত ব্যথা নিয়ে আসতেন ।বেশীর ভাগই “মা” চরিত্রে এটা মনে হয় দেখানো হতো। স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণে “মনে হয়” বললাম, আগে হলে সঠিকটাই বলতে পারতাম।
এইমুহূর্তে “কৃষ্ণপক্ষ” এ মীরুর মা- রাহেলার তীব্র দাঁতে ব্যথার কথা মনে পড়ছে, যিনি দাঁতে ব্যথার কারণে চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছেন,ঔষধ পত্র কিছু খাননি। আবরার (হলেও হতে পারে ,ছোট জামাই) আসলে ওর কাছে শুনে খাবেন।
হায় কপাল আমার! মেয়ে জামাই, ছেলের বউ ডাক্তার হওয়ার আগেই এত্ত তীব্র দাঁতের ব্যথা হওয়ার কি খুব দরকার ছিলো ?
আজ সারাদিন সবার সাথে দাঁতে, দাঁত চেপে হাসি মুখে কথা বলেছি। কাউকে বুঝতেও দেই নাই, কি পরিমাণ যত্রণাকে কোলে নিয়ে বসে আছি!
কান ব্যথা, মাথা ব্যথা এবং জ্বর জ্বর লাগছে। ইচ্ছে করছে যাকে পাই তাকেই বকাবকি করি।এসেই ভাবলাম দুই পুত্রকে বকাবকি করবো, কিন্তু না! বড়পুত্র ঠান্ডা পানি এনে দিলো, ওয়াশরুম থেকে বের হয়েই দেখি চা এর সৌরভে ঘর মৌ মৌ করছে। বড় পুত্র বানিয়েছে, ছোট পুত্রকেও দিয়েছে । তাই চাইলেও আর রাগ দেখাতে পারলাম না।
তবে সে যে আমার দাঁতে ব্যথার কারণে আমার ক্ষেদমত করছে তা কিন্তু নাহ্। কারণ আমি ওদেরকে দাঁতে ব্যথার কথা বলিই নাই। সে ক্ষেদমত করছে কারণ তার বান্ধবীর জন্মদিন , টাকা লাগবে গিফট কিনতে তাই🤣।
দেখি আর কিছু ক্ষণ অপেক্ষা করি ,কাউকে যদি বকা যায় তবে ভালো লাগবে। মাহিন সাবধান! তুই আছিস কিন্তু লিষ্টে।
বউকে মেরে ঝিকে শেখানো আর কি! দাঁতের উপরে তো রাগ করতে পারছি না, তাই হাতের কাছে রেডিমেড যাকে পাই , তাকেই ঝেড়ে নেই।বি:দ্র: আমি “অপলার মামার বই” এই জন্য লেখি, কারণ অনেকে তাঁর নাম লেখার আগে “স্যার” লেখেন।আমি আমার শিক্ষা গুরু ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে স্যার ,ম্যাডাম বলতে অভ্যস্ত নই।
7 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
নাঈম অরণ্য
@aronnonaim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed


আপনার লেখা পড়তে খুব ভালো লাগে। একটা মাতৃত্বময়ী পারিবারিক ছায়া খুঁজে পাওয়া যায়। তুলটের লেখক মঞ্চকে একটি পরিবার মনে হয়। আপনার জন্য শুভ কামনা।