-
আসাদ গেটে একজন মহিলা সার্জেন্ট বেশ অনেকদিন ছিলেন। আমার বাসা মোহাম্মদপুরে। তাই অফিস যেতে আসতে আসাদ গেট পেরুতেই হয়। আমি বাসা থেকে বের হই ৭.৪৫ – এ। কারণ আসাদগেটে যেতে বেশ কয়েকটা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পার হতে হয়। সে কারণে রাস্তায় যানজট একটু বেশিই থাকে।মোহাম্মদপুরে আমি ৩ বছর আছি, আগে একজন পুরুষ ট্রাফিক সার্জেন্ট ছিলেন।
মোহাম্মদপুর বাস ষ্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর, বাস প্রায় কচ্ছপের গতিতে এগোয়। যাওয়ার সময় এমনভাবে যাত্রীদের ডাকাডাকি করে, মনে হয় বাসা থেকে তাঁদের তুলে নিয়ে আসবে। বাস ঠিক যখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আসে, তখন তাঁদের তাড়া শুরু হয়ে যায়। যাত্রীরা তখন মহাবিরক্ত হয়। কারণ অফিসের দেরী হয়ে যাবে সে জন্য। ড্রাইভার তখন মহিলা ট্রাফিক সার্জেন্টকে বকা বকি শুরু করে দেয়। বলে দেখেন “মহিলা মানুষকে দিয়েছে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করতে, সে কি পারে? তাঁর কারণেই এত গিট্টু লেগে গেছে। দেখেন মহিলা আবার কপালে টিপ দিয়েছে, সাজ-গোজ করেছে!” আমি অবাক হয়ে প্রতিদিন ড্রাইভারদের এই কথাগুলো শুনতাম। আমি পুরুষ ট্রাফিক সার্জেন্ট থাকা অবস্থায়ও গিয়েছি, তখনও ঠিক জ্যাম একই অবস্থা ছিল। কিন্তু কেন যেন ড্রাইভার এবং বাসের অনেক পুরুষ যাত্রী শুধু ঐ মহিলা ট্রাফিক সার্জন্টকেই ট্রাফিক জ্যামের জন্য দোষ দিত।
আমার খুব ইচ্ছে হতো মহিলা সার্জেন্টকে গিয়ে বলি- আপা আপনি কি নাস্তা করে এসেছেন? নাকি বাসার সবার জন্য সবগুছিয়ে নিজে আর নাস্তা করার সময় পাননি। কথাটা বলা হয়নি তাকে। আবার এ ও বলতে ইচ্ছে করত- আপনি রাতে কত ঘন্টা ঘুমান? সারাদিনের এই ক্লান্তি নিয়ে কিভাবে সংসারের সব কাজ করেন? আমার তাঁকে বলা হয়নি এই কথাগুলোও।
আজ নারী দিবসে আমি সব নারীদেরর কাছে জানতে চাই- আপনারা ভালো আছেনতো? আপনাদের ভালো থাকাটা সবচেয়ে বেশী জরুরী, কারণ আপনারাইতো ভালো রাখবেন পরিবার, সমাজ এবং দেশকে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।
০৮/০৩/২০১৮3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
নাঈম অরণ্য
@aronnonaim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed


ভালো লাগলো।