-
গল্পের নামঃ শ্রাবণ সন্ধ্যা
পার্ট-১-মা প্লিজ বোঝার চেষ্টা কর।
-না, আমি তোর কোনো কথা শুনবো না। প্রেম করার আগে আমাকে বলে করেছিস? এখন আসছিস আমার কাছে কান পড়া দিতে।
-মা, ভালোবাসা কি কখনো বলে হয়? আর তুমি তোমার ছেলেকে এত ভালবাসো, ছেলেকে কিভাবে খুশি করা যায় তা নিয়ে সবসময় ব্যস্ত থাক। তাহলে আজ তুমি আমার খুশি আমার থেকে এভাবে কেড়ে নিতে চাচ্ছ কেন?শ্রাবণের মা চুপচাপ ভ্রুকুটি করে বসে রইলেন। খবরের কাগজে চোখ রেখে বসে আছেন। শুধু তাকিয়ে আছেন, পড়ছেন না। শ্রাবণের হাসি মুখটা দেখার জন্যে কত কিছুই না করতেন তিনি। আজ শ্রাবণের পছন্দের মেয়েটাকেও শ্রাবণের হতে দিতে চাচ্ছেন না।
তিনি ভাবছেন কিভাবে সেই মেয়েটির প্রতি শ্রাবণের ঘৃণা বাড়াবেন।-মা, প্লিজ। খুব কষ্ট হবে আমার ওকে ছাড়া থাকতে। আমার তো ওকে নিয়ে কোনো সমস্যা নেই। তোমার শুধু ওর স্বাস্থ্য নিয়েই সমস্যা তাইনা? মা, ও এতটাও মোটা না। বোঝার চেষ্টা কর। আচ্ছা, যদি তোমার এতই সমস্যা হয় তাহলে আমি ওকে চিকন বানিয়ে দিব।
-তোর সমস্যা না হলেও আমার আছে। শুধু স্বাস্থ্য নয়, এসব মেয়েরা ছেলেদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে দেয়। আর ও যেই মোটা, আমাদের বাসায় এলে তো ঢুকতেই পারবেনা। শুধু তাই না, ওরা টাকার লোভেও এমন করে। মিথ্যে ফাঁদে ফেলে। মোট কথা হলো, আমার ওই মেয়েকে কোনো ভাবেই পছন্দ না। আমি কোনোদিনও মানতে পারবো না। ওকে বিয়ে করতে হলে আমার মরা লাশ দেখে বিয়ে করবি।
শ্রাবণের একটু রাগ হলো। প্রায় গর্জে উঠলো।
-মা। একটু বেশিই হয়ে যাচ্ছে। ও এতটাও মোটা না। তোমার এত সমস্যা হলে আমি চলে যাবো ঘর থেকে। আজ তুমি আমার খুশি নিয়ে যাচ্ছ না? পরে কিভাবে থাকবে আমাকে ছাড়া?
পুরো কথাটা শেষ করতে পারলো না। শ্রাবণকে অবাক করে দিয়ে তার গালে কষে একটা চড় বসিয়ে দিলেন সানিয়া আন্টি। শ্রাবণ বিশ্বাস করতে পারছেনা। শ্রাবণের মা ওরফে সানিয়া আন্টি কোনোদিনও শ্রাবণের গায়ে হাত তুলেননি। আজ প্রথমবার সানিয়া আন্টি শ্রাবণকে মেরেছেন।
সানিয়া আন্টির বুকও কেঁপে উঠলো শ্রাবণের চেহারা দেখে। শ্রাবণ যাতে এটা নিয়ে আর কোনো কথা না বাড়ায় সেই জন্য জলদি করে বলে উঠলো,
-প্রেমে পড়ে এতটা বেয়াদব হয়েছিস? এতটা? নিজের মাকে এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? তোর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কখনই তোকে মারিনি। তোর বেয়াদবির কারণে আজ তোকে মারতে বাধ্য হয়েছি। মায়ের পছন্দ অপছন্দ বুঝিস না কেন? আমি সুখে থাকতে পারবো না ওকে নিয়ে।
শ্রাবণের চোখ পানিতে ভরে গেছে। চুপচাপ দাড়িয়ে ছিল। হাত পাও কাঁপা শুরু করে দিয়েছে।
এবার শান্ত গলায় সানিয়া আন্টি বললেন,
-ঘরে যা। আমার মাথা ফেটে যাচ্ছে।
শ্রাবণ রাগি কিন্তু কাঁদোকাঁদো গলায় বলল,
-মা, মনে করে দেখ, তুমিও বাবাকে বিয়ে করার জন্যে নানা নানুর সাথে খারাপ ব্যবহার করেছিলে। নানু আমাকে বলেছে সব।
এই বলে শ্রাবণ চলে গেল নিজের রুমে। দরজাটা দড়াম করে লাগিয়ে দিল।
সানিয়া আন্টি আর ভাষা খুঁজে পাচ্ছেনা বলার জন্যে।
চুপচাপ দাঁড়িয়ে আছে তাঁর জায়গায়। ঠিক জায়গামত খোঁচাটা দিয়ে দিলো শ্রাবণ। তিনি এখন বুঝতে পারছেন, এটা তাঁর পাওনা ছিল। কথায় আছেনা, যে যা করে সে তা পায়।
লম্বা নিঃশ্বাস নিয়ে সানিয়া আন্টি তার রুমের জানালার পাশে বসলো। বাহিরে বৃষ্টি হচ্ছে।
আগের কথাগুলো তাঁর মনে পড়ছে। সেদিন আকাশ মেঘলা ছিল। তিনি তাঁর মার সামনে বসে অনেক অনুরোধ করছিল। অনেক কান্নাকাটি করে তাঁর মাকে বোঝানোর চেষ্টা করছিলেন। তিনি শ্রাবণের বাবাকে অনেক ভালোবাসতেন। অনেক চেষ্টার পরও তিনি তাঁর মাকে রাজি করাতে পারেননি৷ আজ তাঁর সাথেও এমন হচ্ছে। তিনি শ্রাবণের বাবা ও উনার পরিবারের সাথে ভালোভাবেই কাটিয়েছেন। এতদিন পরেও তার বাবা মার সাথে তার রিলেশন এখনও ভালো হয়নি। শ্রাবণ আর সামিহাকে তাদের নানা নানু অনেক আদর করেন। কিন্তু সানিয়ার সাথে কথা বলেন না। সানিয়াও চেষ্টা করেন না৷ শ্রাবণ হওয়ার পর শুধু একবার গিয়েছিলেন সেখানে। তিনি বুঝতে পেরেছেন যে তাঁর যাওয়াতে শ্রাবণের নানা নানু বেশি খুশি হননি। এরপর কোনোদিন যাননি। এভাবে তিনি অনেকক্ষণ পর্যন্ত চিন্তার জগতে ডুবে ছিলেন।
ভাবনার চিন্তায় ডুবে গিয়ে তাঁর চোখে কখন যে পানি চলে এলো বুঝতেই পারলো না।
পাশের রুম থেকে শ্রাবণের বাবা এসে বললেন,
-কি হলো? এত চেঁচামেচি কিসের?শ্রাবণের মা কোন উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল।
শ্রাবণের বাবা মিস্টার আবসার বুঝে গেছেন যে সানিয়া আন্টির মন খারাপ।
পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন।
-কি হয়েছে আমার সানিয়ার?
সানিয়া আন্টি প্রায় কান্না করে দিচ্ছিলেন।তারপর শ্রাবণের বাবা সানিয়া আন্টির মুখোমুখি বসলেন।
মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন,
-কে আমার সানিয়াকে কষ্ট দিয়েছে? কে? নাম বলো এখনি তাকে আমি মেরে দিয়ে আসবো।
মিস্টার আবসার এখনও মাঝে মাঝে সানিয়া আন্টির সাথে অতি নরম সুরে কথা বলেন। কারণ তিনি চান না তার ছেলে কঠোর হোক। কথায় আছেনা, ছেলেরা বাবার মত হয়। আর বাচ্চারা ছোট বেলায় যা দেখে তাই শিখে। তাই শ্রাবণ আর সামিহার ছোটবেলা থেকেই মিস্টার আবসার অনেক চেষ্টা করেন যাতে কখনো ছেলে বা মেয়ের সামনে নিজের খারাপ দিক না আনতে। তেমন একটা খারাপ দিক নেইও তাঁর মধ্যে।সানিয়া আন্টি নিজেকে সামলাতে না পেরে শ্রাবণের বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন।
কাঁদোকাঁদো গলায় বললেন,
-আমি সারাজীবনে যার সুখের জন্যে এত কিছু করলাম আজ তাকেই আমি কষ্ট দিলাম।একটু থেমে আবার বললেন,
-আমি আমার শ্রাবণকে কষ্ট দিয়েছি। আমি আমার শ্রাবণকে মেরেছি, আবসার।আবসার আংকেল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন,
-আমি জানি, সন্তানের গায়ে হাত তুললে বুকটা কেঁপে ওঠে। কিন্তু রাগ উঠলে কিছুই মাথায় থাকেনা।কিছুক্ষণ এভাবে চলার পর, আবসার আংকেল সানিয়া আন্টির চোখের পানি মুছে দিলেন।
-আচ্ছা অনেক অশ্রু ঝরিয়েছ। এবার চলো তোমাকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাব। তারপর মাথা ঠান্ডা করে এসে শ্রাবণের সাথে কথা বলবে।
2 Comments
Friends
Md. Junaid
@junaid-islam
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Drako Shajib
@drako
মানজারুল ইসলাম দুলাল
@manjarulislamdulal
মুহাম্মদ আস্রাফুল আলম
@ashraful710
Shoriful Shoron
@shoriful-shoron
মোখলেসুর রহমান
@mokhles
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


গল্প হলো বাক্যের খেলা।