-
গল্পের নামঃ তোমার ফেরার অপেক্ষায়
পার্টঃ ২
ইমতিয়াজ নিজের চোখ আর মন কোনটাকেই বিশ্বাস করতে পারছেনা। সে যাকে প্রথম ভালোবেসেছিল, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল, তার ভাগ্যে শেষ পর্যন্ত একটা পতিতালয় জুটলো? কি এমন হয়েছে তার জীবনে যে তাকে এখানে আসতে হলো? ওর জীবনটা শেষ পর্যন্ত এত নিকৃষ্ট রূপ নিলো?
***
লিয়ানা ভেতরে ঢুকে চারপাশে দেখে নিলো। একদমই ভালো লাগছেনা জায়গাটা। কয়েকজন লোক বসে আছে। ভাগ্যিস, লিয়ানার দিকে চোখ পড়েনি। নয়তো কি হতো কে জানে।
মিসেস মাজিদা লিয়ানাকে আবার টান দিয়ে ডেস্কের ওপাশে চেয়ারে অশ্লীল অবস্থায় বসে থাকা একটা মহিলার দিকে নিয়ে গেলো।
মহিলাটা এগিয়ে এসে লিয়ানার পাশে দাড়ালো। ঠিক মত দেখে নিলো সে লিয়ানাকে। লিয়ানার হাতের দিকে তাকিয়ে মিসেস মাজিদার দিকে রাগি চোখে তাকায়,
-আপনি এমন কেন করলেন? এখানে এনেছেন ভালো কথা, এভাবে কোনো কাঁটাকুটি বা ক্ষত থাকলে কাস্টোমাররা রাগ হবে। ওকে নিতে চাইবেনা।
-আমি এতকিছু জানিনা, আমি তো আপনাকে আরও অনেক মেয়ে দিয়েছি। তখন তো এসব বলেন নি।
-তখন এমন অবস্থা করেন নি, তাই বলিনি।
-এখন বলুন কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন।
-আরেহ, ধৈর্য ধরেন। ওকে কিছুদিন এখানে রাখতে হবে। আশেপাশের পরিবেশ দেখে, আরাম আয়েস দেখে ওরও করতে মন চাইবে। কয়টা দিন যাক। তারপর ক্যাটালগে ওর ছবি ছাপিয়ে দেব।
-বেশি অপেক্ষা করাবেন না। আর আমার কিছু অভিযোগ আছে, আগে যেসব মেয়েকে আমি দিয়েছিলাম তাদের টাকা এখন কম আসছে কেন? যতটা পাওয়ার কথা ততটা দিচ্ছেন না।
-ওরা পুরানো হয়ে গেছে তাই এক কাস্টোমার ওদের নিতে চায়না।
-যাই হোক, যেভাবে পারেন টাকাটা সময় মত দিয়ে দেবেন, আর খেয়াল রাখবেন ও যাতে পালিয়ে না যায়।
পালিয়ে গেলে কি হতে পারে তার শর্ত গুলো ফোনে আগে বলে নিলেও আবার সামনাসামনি মনে করিয়ে দিয়ে মিসেস মাজিদা আবার ফেরৎ চলে যায়।
******
ইমতিয়াজ ওদের জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করলো। মহিলাটা বের হলেও সাথে লিয়ানা বের হয়নি। তার মানে লিয়ানাকে এখানে রাখার জন্যই এনেছে।
মহিলাটাকে এদিকে আসতে দেখেই আড়াল হয়ে গেলো ইমতিয়াজ। ভাগ্যিস ইমতিয়াজকে দেখেনি। নাহলে ওদের সাবধান করে দিতো।
মহিলাটা চলে যাওয়ার ৫ মিনিট পর ইমতিয়াজ সেই পুরোনো বাড়িটার দিকে রওয়ানা দিলো। এতক্ষণ ওর সহ্য হচ্ছিল না। সে ভাবছে কখন সে ভেতরে যাবে আর লিয়ানাকে নিয়ে আসবে। কিন্তু তাকে এখন বুদ্ধিমত্তা দিয়ে এগোতে হবে। ওরা এত সহজে লিয়ানাকে ছাড়বেনা। ছাড়বেনা অবশ্যই, কারণ এভাবে একটা মেয়েকে যেতে দিলে ওদের ব্যবসার ক্ষতি হবে।
ইমতিয়াজ ওর ক্যাপটা এক কোণায় রেখে সেদিকে গেল।
বাড়ির ভেতর ঢুকার পর দেখলো সামনেই একটা ডেস্ক নিয়ে বসে আছে একজন মহিলা। উনাকে দেখেও যে খুব সৎচরিত্রা মনে হয়ে তা না। ওড়না ছাড়া বসে ছিল সে।
ইমতিয়াজকে দেখে মুখে বড় একটা হাসি নিয়ে বলল,
-আসেন স্যার আসেন। রাত কাটানোর জন্য এসেছেন?
ইমতিয়াজ কিছু না বলে মাথা নাড়লো। তার লজ্জা করছে মহিলার দিকে তাকাতে। কিন্তু তার দুর্বলতা প্রকাশ করছেনা। এই দুর্বলতা মেয়েদের এভাবে দেখে যেই দুর্বলতা হয় তা নয়, এই দুর্বলতা হলো তার মধ্যে যে লজ্জা আর ঘৃণা। মেয়েদেরকে এমন অবস্থায় দেখলে মেয়েদের দিকে তাকায় না সে। প্রকৃতপক্ষে, সে অনেক লাজুক। লিয়ানার সাথেও ফোনে কথা বলতে লজ্জা পেতো। শুধু চ্যাট করেই দিন কাটাতো।
মহিলাটা সব ডিটেল বলে দিলো। ইমতিয়াজ বলল,
-যে মেয়েটা নতুন এসেছে তাকে আমি চাই।
-নতুন?
এক ভুরু উঁচু করে কথাটা বলল মহিলাটা। তারপর মনে পড়লো,
-ওহ, আচ্ছা ওই মেয়েটা? স্যার আসলে আমরা সদ্য নতুন আসা মেয়েদের কাজ করতে দিই না। কিছুদিন থেকে আশে পাশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে সব বুঝে নিলে তারপর কাজে লাগাই। এখন চাইলেও ওকে দিতে পারবো না আমরা।
-এটা আবার কেমন নিয়ম? আচ্ছা কতদিন পর দিতে পারবেন?
-এই ধরেন ৪-৫ দিন। এতদিনে ও বুঝে নেবে সব।
-হুমম। আমি বুকিং দিয়ে রাখতে চাই। আমার আগে কাউকে দিলে আপনাদের খবর আছে। একদম পিওর মেয়ে লাগবে আমার।
মনে মনে ইমতিয়াজ নিজেকে গালি দিচ্ছে এসব কথা বলার জন্যে। কিন্তু কি করবে। লিয়ানাকে বাঁচানোর জন্য তাকে এভাবে অভিনয় করে যেতেই হবে।
-ঠিক আছে স্যার তার জন্য আপনাকে অগ্রিম ১৫,০০০ টাকা পেমেন্ট করতে হবে।
-এত কেন?
-স্যার আসলে এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে, কোনো নতুন মেয়েকে রিসার্ভ করে রাখলে ১৫,০০০ টাকা অগ্রিম দিতে হয়, আর পুরোনো মেয়ে নিলে ১০,০০০।
-আমার কাছে এই মুহুর্তে ক্যাশ নেই। আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিন। আশা করি আমাকে ভালো সার্ভিস দেবেন আর হতাশ করবেন না।
-আরে, না স্যার আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না। সব আপনার মন মতই হবে, শুধু বলে দিয়েন কিভাবে কি চান, আমরা ব্যবস্থা করে দিব।
ইমতিয়াজ পেমেন্ট করে সেখান থেকে বের হয়ে গেলো।
কিন্তু ইমতিয়াজের একদমই ভালো লাগছে না। সেই বাড়িটা থেকে বের হয়ে নিজেকে শত শত গালি দিল। যেই ছেলে নিজের ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলতে লজ্জা পেতো সে আজ একটা পতিতালয়ে যেয়ে এতগুলো টাকা দিয়ে এসেছে। তার মনে এখন শুধু একটাই কথা, লিয়ানাকে বাঁচাতে হবে।
ইমতিয়াজ মেইন রোডের কাছে এসে ওর একটা বন্ধুকে কল করলো, যার বাবা একজন গোয়েন্দা।
-হ্যালো, তামজিদ।
-কিরে কি অবস্থা?
-তোর হেল্প লাগবে রে ভাই।
ইমতিয়াজ একটু আগে যা বলে এসেছে তার জন্য এখন হৃদস্পন্দন বেড়ে গেছে। কথাটাও স্পষ্ট করে বলতে পারছেনা।
-কি হইছে? তুই এভাবে কাঁপা গলায় কথা বলতেছিস কেন?
-ভাই, পরে বলবো সব। তোর বাবার সাথে কথা বলতে হবে আমার। নাম্বারটা দিস।
-কেন?
-ধুর, পরে বলবো। তুই দে আগে।
নাম্বারটা নিয়ে তামজিদের বাবার কাছে ফোন দিয়ে কিছু প্রশ্ন করলো আর সবকিছু খুলে বলল।
(বিঃদ্রঃ পতিতালয়ের রিসিপশনিস্ট মহিলাটা আর নায়কের বন্ধু তামজিদ অবশ্যই আঞ্চলিক ভাষায় কথা বলবে, আমি চাটগাইয়া ভাষায় এত অভিজ্ঞ না। তাই এখানে লিখিনি। আর যারা পড়বে তারাও যে সবাই এই ভাষা বুঝবে এমন তো না।
ইমতিয়াজ ছেলেটার পারসোনালিটিটা একটু অন্যরকম, ওর ব্যাপারে আরও জানবেন। আশা করি মজা পাবেন লেখাগুলো পড়ে।)
3 Comments
Friends
Md. Junaid
@junaid-islam
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Drako Shajib
@drako
মানজারুল ইসলাম দুলাল
@manjarulislamdulal
মুহাম্মদ আস্রাফুল আলম
@ashraful710
Shoriful Shoron
@shoriful-shoron
মোখলেসুর রহমান
@mokhles
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


নিশ্চয় সে ফিরে আসবে।