Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years, 1 month ago

    অদ্ভুদ কথন- ২৩৩.
    (গল্প- ভিক্ষুক)
    :
    ভিক্ষুকের নাম জহুরুল হক। ইনি একজন শান্তিপ্রিয় ভিক্ষুক। কারণ ইনি বিনা কথায় ভিক্ষা করেন মানে হল উনি লোকজনের সামনে দাঁড়াবেন-হাত পাতবেন- কেউ কিছু দিলে নেবেন- না দিলে চলে যাবেন অন্যজনের কাছে। যেয়ে ঐ লোকর সাথে ঐ একই ব্যবহার। কেউ কিছু না দিলে অনেকে আছে দৃষ্টি আকর্ষণ করতে চায় বা প্রতিবাদ করতে চায় বা প্রতিবাদ করেই ফেলে; কেউ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েও থাকে- ভিক্ষা যদি ঐ মানুষটি দ্বিধা কাটিয়ে দিয়েই দেয়। কিন্তু আমাদের জহুরুল হক সাহেব ঐ রকম ভিক্ষুক নন। উনি একটুও সময় নষ্ট করেন না। একজনের সামনে যান- হাত পাতেন- কিছু দিলে নিবেন নতুবা নতুন জনের কাছে যাবেন। সারাদিন এই কাজ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। উনি কেন ভিক্ষুক হলেন? ব্যাপারটা জটিল! তার আগে বলে নেই- এই কথাটা আমাদের মনে অনুধাবন করতে হবে যে মানুেষর কতটা আর্থিক বা মানসিক বিপর্যয় ঘটলে বা সামাজিক মর্যাদার দিক দিয়ে কতটা নিচু পর্যায় নেমে গেলে মানুষের কাছে হাত পাততে হয় বা ভিক্ষা করতে হয়!!!! তো যাই হোক- জহুরুল হক সাহেবের গল্প বলি- জহুরুল থাকতেন তার সৎ মায়ের সংসারে। জহুরুল জন্ম নেবার দিনেই তার মা মারা যায়। প্রথম সন্তানের জন্ম নিতেই অর্থাৎ জহুরুলের জন্ম হওয়াতে এবং বউ মারা যাওয়াতে জহুরুলের বাবা একেবারে ভেঙে পড়েন- গরীব মানুষ। বাধ্য হয়ে তার আবার বিয়ে করতে হয় খুব তাড়াতাড়ি – বাচ্চা জহুরুলের জন্য। জহুরুলের যখন বয়স ১৭ বছর তখন তার বাপটাও মারা যায়। গায়ে-গতরে খেটেখুটে জহুরুল কোনমতে তার ৪ জনের সংসার চালিয়ে নিত। ৪ জন মানে- সে, তার সৎ মা আর এই মায়ের ছোট ছোট দু’টো বোন। আনুমানিক ৩৩ বছর বয়সে জহুরুলের মা তাকে বিয়ে দেয়। অনেক দেরীতে বিয়ে- অনেক আকাংখার পর। জহুরুল তো বিয়ের আশা ছেড়েই দিছিল। যেদিন তার বাসর ঘর সেইদিন রাতে তার সৎ মা এসে নতুন বউয়ের সামনে, আরো কতগুলো মানুষের সামনে, জহুরুলের বন্ধুদের সামনে আর তার সৎ বোন দু’টোর সামনে বলল যে- সেই নাকি তার বাবাকে খুন করেছে!!!! এতদিন গেল, মাস, বছর গেল আর কোন সময় পেল না- বাসর ঘরে ঢোকার আগ মুহুর্তে এমন কথা? অন্য কোন কথা না- সরাসরি খুন! তাও নিজের বাপকে? মাথা ঠিক থাকে??? তো এমন কথা সৎ মা তখনই বলল কেন? কারণ- তখনই নাকি উনি শুনতে পাইছেন। কে বলল? সৎ মায়ের গায়ে নাকি ২টা জিন আছে। তাদের একজন বলেছে। জহুরুল হকের এমন দিনে এমন ঘটনা ঘটার ফলে তার মাথার যে নিউরনগুলো তাকে স্বাভাবিক মানুষ হিসেবে পরিচালনা করছিল সেগুলো ছিড়ে গেল। এক মুহূর্তেই! একেবারে শিশু হয়ে গেল। ফ্যালফ্যাল করে শুধু তাকিয়েই রইল- কথাটা শোনার সাথে সাথে। তারপর কে কি বলল আর কে কি করল বা নতুন বউয়েরই বা কি হল তাতে জহুরুলের কোন যায় আসে না। সেইদিনের পর থেকে জহুরুল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকে সবার সাথে। কখনই কথা বলে না। শরীরে শক্তি থাকা সত্ত্বেও সে কোন কাজ করে টাকা ইনকাম করতে কখনই পারবে না। মরেই যেত হয়তো কিন্তু সৎ মা আর বোন দু’টো কে খাওয়াতে তো হবে তাই সৃষ্টিকর্তা তাকে অন্তত টাকা জিনিসটা চিনিয়ে দিলেন আর শুধুমাত্র বেঁচেঁ থাকার উপায় হিসেবে দিলেন ভিক্ষা করতে…….। জহুরুল হক একজন ভিক্ষুক হলেন। দুঃখ, কষ্ট সয়ে সয়ে একসময় মরেই তো যাবে- শেষ!

    10
    4 Comments
Skip to toolbar