Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 10 months ago

    সুখ পাহাড় (কবিতা-৫)
    :
    তুমিও কি আমার মতো-
    রাত জাগা পাখি নাকি?
    মনের অজানায় লুকিয়ে-
    একটি কবিতা, গান অথবা ছবি আঁক কি?
    :
    তুমিও কি আমার মতো-
    জেগে জেগে স্বপ্ন দেখ কি?
    অসীম স্রোতোধারার মাঝে-
    মনে অনন্ত সাহস-
    নিয়ে চুপটি করে বসে আছ কি?
    :
    তুমিও কি আমার মতো-
    কাউকে (?) প্রচন্ড ভালবাস কি?
    বুকটাকে ক্ষত করে তা-
    আগুন জ্বলা পানির মত-
    বুকের মাঝেই খেলা করে কি?
    :
    তাহলে বলছি শোন-
    সেই অসীম সময় থেকে-
    একটু একটু করে জমে-
    মনের ভেতরটা আজ-
    `সুখ পাহাড়’ তা তুমি মান কি?

    9
    6 Comments
Skip to toolbar