Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • প্রেমে মানুষ অন্ধ না হলেও বন্ধ ঠিকই হয়। 
    গলা পর্যন্ত অন্ধকারে ডুবে আছি। যতো রাজ্যের অশুচি, রক্ত, পুঁজ-পানি, তুমি দোরে দাঁড়িয়ে বলছো তোমাকে এক গ্লাস জল কেন দিলাম না!
    হাত বাড়িয়ে জলটুকু স্পর্শ করার মতো শক্তিও তো রাখিনি।
    ​চোখের সামনে থমকে থাকা নিঃশব্দ কান্নাগুলো তুমি শুনতে পাও না, তুমি শুধু মাপতে এসেছ অনুযোগের পাল্লা। তুমি দাঁড়িয়ে আছ একফালি আলোর নিশ্চিন্ত দূরত্বে, অথচ আমার এই ডুবন্ত শহরের পথঘাট পিচ্ছিল হয়ে আছে এক জঘন্য অন্ধকারে।
    ​তুমি আমায় মুক্ত করতে চাওনি, চেয়েছ শুধু এক কাপ পরিচ্ছন্ন সৌজন্য। অন্ধ প্রেমে অন্তত মিথ্যা সান্ত্বনা থাকে, কিন্তু এই বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা প্রেম কেবল নিঃশ্বাস কেড়ে নেয়।
    ​যে জলটুকু চেয়েছ, তা যদি এনেও দিতাম—ছুঁতে কি পারতে আমার হাত? নাকি জলটুকু চুমুকে চুকিয়ে আবার চলে যেতে নিজের পরিচ্ছন্ন আলোয়, আর আমাকে ফেলে রেখে যেতে এই চিরকালের বদ্ধ আধাঁরে? তাই যেতে। তাই যেতে!

    2
    9 Comments
    • প্রেমে মানুষ অন্ধ না হলেও বন্ধ ঠিকই হয়।

    • রাইসা আনজুম (পর্শি), লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিশেষ করে “তুমি দাঁড়িয়ে আছ একফালি আলোর নিশ্চিন্ত দূরত্বে”—এই লাইনটা দারুণভাবে মনের ভেতর দাগ কেটে গেল। আপনার লেখা পড়ার সময় মনে হচ্ছিল যেন একদম জীবন্ত কোনো যন্ত্রণার গল্প পড়ছি।

    • রাইসা আনজুম (পর্শি), আপনার লেখাটির ‘চোখের সামনে থমকে থাকা নিঃশব্দ কান্নাগুলো তুমি শুনতে পাও না’ লাইনটি খুব গভীর এক বেদনার অনুভূতি জাগিয়ে তোলে। এমন আবেগঘন শব্দের বুনন আর অদ্ভুত সব উপমার ব্যবহার সত্যিই মুগ্ধকর, আপনি এভাবে নিয়মিত লিখে আমাদের আরও সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা।

    • আপনার লেখা সবসময়ই আন্দোলিত করে!শুভ কামনা।

    • In yarn and verse, quiet dreams unfold,
      A gentle mind with stories left untold.
      Seeking the sun through a soft, shadowed lane,
      Creating bright worlds out of joy and pain.

      You’re the best Raisa

      • ভাইয়া, আপনি প্রায়ই লেখেন, ভালো লাগে। কবিতা লেখেন না কেন? দারুণ লেখেন আপনি। আর এতো সুন্দর করে আমার জন্য লেখার ধন্যবাদ।

    • চমৎকার অনুভূতির প্রকাশ। অনেক ভালো লাগল। লিখা চালিয়ে যাবে, এটাই প্রত্যাশা। তারপর, @raisaanjumporshi এখন কি অবস্থা তোমার? দিনকাল যাচ্ছে ভালো?

      • আলহামদুলিল্লাহ্ ভাইয়া। দিনকাল ভালোই যাচ্ছে। আজকে ভার্সিটিতে গেলাম, সিনিয়রদের কিছু কাজ করলাম, বন্ধুদের সাথে ঘুরলাম, খাওয়া-দাওয়া করলাম তারপর বাসায় ফিরলাম। সবকিছু দারুণ যাচ্ছে।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
Kazi Adam
@kaziadam
Skip to toolbar