-
“বসন্তের আগমনে”
হেমন্তের মিষ্টি গন্ধ যেনো বসন্তের সুরে মিলিয়ে যাচ্ছে তোমার কাতরায়। স্নিগ্ধতা বাড়ছে, নদী সংকুচিত হচ্ছে, শিশির ভেজা গাছগুলো সবুজ ধরে রাখার প্রচেষ্টায়, কৃষ্ণচুড়া তার রং দেখাতে সোচ্চার, কোকিলের গান শেখা প্রায় শেষ, মঞ্চে উঠবে কিচ্ছুক্ষণ এর মধ্যেই, ডিসেম্বর হাতছানি দিচ্ছে, শহর নতুন হাতজোড়া আঁকড়ে ধরবে বলে ইশারা করছে, প্রকৃতির উষ্ণতা প্রয়োজন- সে তোমাদের জোড়ায় জোড়ায় খুঁজছে।
হেমন্তের সুগন্ধ যেনো তার সহ্য হয় না, সে বিষ ছড়াতে এসছে নবজাতকের মাঝে। সে জানে তার শেষ হবে ঝরে যাওয়াতে, সময় শেষে সব রং ঝরে যাবে, ঝরে যাবে সব ফুল, ঝরে যাবে সব পাতা, ঝরে যাবে সব মায়া, ঝরে যাবে কোকিলের গান, শুকিয়ে যাবে মাঠ ঘাট নদী, তাহলে মানুষ নয় কেনো? ঝরে যাওয়ার বসন্তের বাস্তবতা। বৈশাখী ঝড় তাকে স্পর্শ করবে না, কারণ সে তোমার মাঝে ঝড় তৈরি করে হারিয়ে যাবে, তার আর ঝড়ের প্রয়োজন কি!
তুমি কি নবজাতক?
স্বাগতম তোমাকে, রং তোমাকে রঙিন করবে। প্রকৃতি তোমাকে নিয়ে খেলবে এবং মেতে উঠবে তোমার উষ্ণতায়। ঠিক ততটাই যতটা প্রকৃতির তোমাকে প্রয়োজন। টিকে থাকা সত্যিই একটু কষ্টের হবে। একে একে স্নিগ্ধতা তোমাকে উন্মাদ করে তুলবে, উষ্ণতা তোমাকে ঝড়ের বেগে কাছে নিয়ে, কাতরতা তোমার সব শক্তিকে মূহুর্তেই বিলীন করে জড়িয়ে নিবে তার আচ্ছাদন এ, অতঃপর শুরু হবে তোমাকে নিয়ে তার খেলা! কত কত মেঘ করবে আকাশে, বিজলির আগুনে ভয়ে তুমি চুপসে যাবে, কি ভাবছো, এতো সহজেই প্রকৃতি তোমাকে ছেড়ে দিবে? হাহা, কেবল তো শুরু, চুপসানো তোমার ঐ শরীরটাকে, হঠাৎ ই এক মূহুর্তের বৃষ্টি আবার প্রশান্তি দিয়ে যাবে, আবারো তোমার শরীরকে ফুলিয়ে তুলবে, যখন তোমার মনে হবে তুমি শক্তিশালী, ঠিক তখন নি, বৈশাখী ঝড় এসে তোমার দেহটাকে আছড়ে-বিছড়ে, ছিন্নভিন্ন করে করে দিবে। মনে হবে, হাল ছেড়ে দিয়! ঠিক তখনই, নদী ভরে উঠবে, স্রোত তোমাকে অনুপ্রাণিত করবে, ঝড় থেমে যাবে, নতুন ভাবে বীজ বপন শুরু হবে, তুমিও সেটাই চেষ্টা করবে, এবং করবে ও সেটা, ভেবে নিবে হয়তো নতুন করে সবকিছুর শুরুটা সুন্দর এবং আনন্দময় হবে! ঠিক সেই মূহুর্তেই, প্রচন্ড গরমে তোমার মাথা টগবগিয়ে উঠবে, শরীরতে ভীষণ শিরশিরানি অনুভব করবে, চারিদিকে হতাশার ঘামে তোমার মস্তিষ্ক থেকে দুর্গন্ধ ছড়াবে, তুমি এবর সিদ্ধান্ত নিয়েই ফেলবে নাহ্ ছেড়ে দেয়া উচিৎ! ঠিক সেই সময়েই তোমার বপন করা বীজগুলো ফল দেয়া শুরু করবে, নতুন ফল দেখে তুমি আবারো আকৃষ্ট হবে এবং মেতে উঠবে উৎসবে। ঠিক তখনই তোমার শরীরের শিরা গুলোতে ফাটল ধরা শুরু করবে, তিব্র যন্ত্রণা অনুভব করবে, এতটা যন্ত্রণা তোমার মনে হবে তুমি তোমার নিজেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে চূর্ণ-বিচূর্ণ করে, মাটিতে মিশিয়ে ফেলবে! আর তখনি, আবারো হাতছানি দিয়ে ডাকবে বসন্ত!
“ঝরে যাওয়া ফুলগুলো ফোটে
রং হারানো স্মৃতিগুলো মুখ তুলে দেখে
দূরত্বের পথ গুলো শেষ হয়ে যায়
জীবন হতে মৃত্যু প্রসারিত সময় পাই
ঋণ গুলো বড়তে থাকে
প্রেম গুলো জেগে উঠে-
তোমার মায়ায়, তোমার সমর্পনে।”প্রকৃতির এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া তোমাকে নিয়ে খেলায় মেতে থাকবে, ঠিক ততদিন যতদিন তুমি প্রকৃতিতে দুর্গন্ধ ছড়াবে। না তুমি ধরতে পরবে না তুমি ছাড়তে পারবে, ছেড়ে দিলে মন কাঁদবে, ধরে রাখলে শরীর কাঁদবে। সবকিছু থেকে ঠিক সেই মূহুর্তে রেহাই পাবে- প্রকৃতি তোমাকে তখনি গ্রহণ করবে, যখন তুমি পবিত্র, তোমার ভালোবাসা পবিত্র।
বিচ্ছেদের তিক্ততা বড়ই কষ্টের।
এভাবেই চলে যাবে হাজারো বসন্ত, আবার উঁকি দিয়ে আসবে তোমার উঠোনে।
ঝরে যাবে নতুনত্বের সৃষ্টিতে।5 Comments

Rakib Joy
Friends
আব্দুর রউফ
@abdur-rouf
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md. Ziaur Rahman
@vulpotha81
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Razia Rahman Rojoni
@rojoni
M-Hussain-Riane
@m-hussain-riane
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib

চমৎকার কথামালা! প্রতিটা বাক্যের মাঝে লুকিয়ে আছে যেন, হাজারো না বলা অনুভুতি! শুভেচ্ছা নেবেন লেখকবন্ধু!