Profile Photo

রতন চন্দ্র রায়Offline

  • ratanchandraroy
  • মা-হারা ভাতিজা
    ✍️ রতন চন্দ্র রায়

    মা-হারা এই ছোট্ট মুখে
    কত যে প্রশ্ন জমে,
    “মা কোথায়?”—নীরব চোখে
    খোঁজে আপন মনে।

    মায়ের কোলে ঘুম পাড়ানি
    শোনে না আর রাতে,
    মায়ের হাতের স্নেহের পরশ
    নেই তো তারই সাথে।

    খেলনা হাতে হাসে যখন,
    হাসির আড়াল ব্যথা,
    মায়ের ছবি বুকের মাঝে—
    স্মৃতিই তার কথা।

    বাবার বুকে মাথা রেখে
    চুপটি করে রয়,
    মায়ের শূন্য জায়গাটুকু
    কেউ কি পূরণ হয়?

    চাচার কোলে যখন আসে,
    জড়িয়ে ধরে প্রাণ,
    মা-হারা সেই শিশুটির
    ভেঙে যায় অভিমান।

    হে বিধাতা, এই শিশুটিকে
    রেখো তোমার ছায়ায়,
    মায়ের ভালোবাসার ঘাটতি
    ভরিয়ে দিও মায়ায়।

    বড় হয়ে যেন ভুলে না যায়
    মায়ের দেওয়া ঋণ,
    মায়ের ভালোবাসা বেঁচে থাকুক
    তার হৃদয়জুড়ে চিরদিন।

    মা নেই—তবু মায়ের স্মৃতি
    থাকুক তারই পাশে,
    মা-হারা এই ছোট্ট প্রাণটি
    ফুল হয়ে একদিন হাসে।

    2
    4 Comments
    • মায়ের কোলে ঘুম পাড়ানি- যত্ন ও শান্তি।

    • বিধাতা শিশুটিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন….🖤🖤🖤

    • আপনার কবিতার “মায়ের শূন্য জায়গাটুকু / কেউ কি পূরণ হয়?” লাইনটি পড়লে বুকটা সত্যিই অনেক ভার হয়ে আসে, দারুণ লিখেছেন।

    • বুকের ভেতর মোচড় দিয়ে ওঠার মতো এক কবিতা!

রতন চন্দ্র রায়

ইম্পোজিটর

রতন চন্দ্র রায় 

পেশা - সরকারি চাকরি

শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস

কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮

ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,

  1. খিলগাঁও,  ঢাকা ১২১৯
Skip to toolbar