-
মা-হারা ভাতিজা
✍️ রতন চন্দ্র রায়মা-হারা এই ছোট্ট মুখে
কত যে প্রশ্ন জমে,
“মা কোথায়?”—নীরব চোখে
খোঁজে আপন মনে।মায়ের কোলে ঘুম পাড়ানি
শোনে না আর রাতে,
মায়ের হাতের স্নেহের পরশ
নেই তো তারই সাথে।খেলনা হাতে হাসে যখন,
হাসির আড়াল ব্যথা,
মায়ের ছবি বুকের মাঝে—
স্মৃতিই তার কথা।বাবার বুকে মাথা রেখে
চুপটি করে রয়,
মায়ের শূন্য জায়গাটুকু
কেউ কি পূরণ হয়?চাচার কোলে যখন আসে,
জড়িয়ে ধরে প্রাণ,
মা-হারা সেই শিশুটির
ভেঙে যায় অভিমান।হে বিধাতা, এই শিশুটিকে
রেখো তোমার ছায়ায়,
মায়ের ভালোবাসার ঘাটতি
ভরিয়ে দিও মায়ায়।বড় হয়ে যেন ভুলে না যায়
মায়ের দেওয়া ঋণ,
মায়ের ভালোবাসা বেঁচে থাকুক
তার হৃদয়জুড়ে চিরদিন।মা নেই—তবু মায়ের স্মৃতি
থাকুক তারই পাশে,
মা-হারা এই ছোট্ট প্রাণটি
ফুল হয়ে একদিন হাসে।4 Comments

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad


মায়ের কোলে ঘুম পাড়ানি- যত্ন ও শান্তি।