Profile Photo

RDOffline

  • RDristy
  • Profile picture of RD

    RD

    • 4 years, 2 months ago

    ‘একজন বোধহয় থাকা দরকার যাকে সব কথা বলা যায়’

    হয়তো দরকার। কিন্তু সেই একজন যে সবসময় কথাগুলো একি ভাবে শুনবে তার কি নিশ্চয়তা?প্রশ্নটা নীলার কাছে করেই সে উঠে গেলো।

    কিছু মানুষ উত্তর চায়না কেবল ভাবাবে বলে প্রশ্ন করে পালিয়ে যায়। নীলা তাকে এমন একটা মানুষের তালিকায় অনেক আগেই রেখেছিলো।নিজের কল্পিত তালিকাপত্রের সূচনাটি সঠিক দেখে বেশ আনন্দ হচ্ছে নীলার।

    কিন্তু আনন্দের রেশ কাটতে না কাটতেই লোকটি ফিরে এলো।
    আকাশে থালার মতো একটা চাঁদ সাথে এক থালি জ্যোৎস্না। পাশে একটা মনের মত মানুষ থাকলে বেশ সুখময় হতে পারতো সময়টা।নীলারা পাশে একজন অপ্রিয় লোক।তবে লোকটি নীলার বাবার খুব প্রিয়।যদিও তার কোনো উপযুক্ত কারণ নীলা খুঁজে পায়নি।বাবার অকারণে লোককে ভালো লাগে।এটা তার বিশেষ একটা রোগ হতে পারে।

    অপ্রিয় লোকটাকে নিজের মনের কথা বলার কোনো প্রয়োজন ছিলোনা তবুও অপ্রয়োজনীয় কাজগুলোই আমাদের আগে করতে হবে। নীলার মনটা যে ভীষণ খারাপ সেটা তাকে জানিয়ে দিলো।
    লোকটার ভ্রুক্ষেপ নেই কারো মন খারাপে, মন খারাপ কেবল কিছু সময়ের চুপ করে থাকা ছাড়া আার কিছুই নয়,যা দিন শেষে নিজেকেই ঠিক করতে হয়।কেউ এসে তোমার মন ভালো করার কাজে লেগে যাবে এটা ভাবাও অপরাধ।
    তাই বিষয়টা নিয়ে লোকটার মাথা ব্যাথা নেই।তার চেয়ে আগের বিষয়টাই বেশি চমকপ্রদ।
    ‘একজন বোধহয় থাকা দরকার যাকে সব কথা বলা যায়’

    নীলা,সেই একজন কি আমি?যাকে তুমি সব কথা বলতে পারো?
    আবার একটা প্রশ্ন।

    এবার নীলার রাগ হতে লাগলো।তবে অপ্রকাশ্য।
    জানিনা, এখনো ভেবে দেখিনি।

    এতো সহজ একটা উত্তর লোকটা আশা করেনি,এতো সহজ নীলাকে কখনোই মনে হয়নি।তার মানে সত্যিই নীলার মনটা খারাপ।
    আচ্ছা নীলার মন খারাপটা কি ঐ ছেলেটার জন্য যার ছবি অন্য একটা মেয়ের সাথে গতকাল দেখা গেছে? কিন্তু তার প্রতি নীলার আগ্রহ কখনো টের পাইনি।
    হয়তো কিছু প্রিয় কাব্য অনাগ্রহেই লুকায়িত।
    নাকি
    ‘একজন বোধহয় থাকা দরকার যাকে সব কথা বলা যায়’ এই বোধটা নীলাকে ভাবাচ্ছে। অতিরিক্ত ভাবনায় মানুষের মন অকারণেই খারাপ হয়ে যায়।
    মানুষ যখন নিজেই মন খারাপের কারণ জানেনা তখন আর মন ভালোও করতে পারে।তখন চায় কেউ এসে যত্ন করে এক টুকরো সুখ দিয়ে যাক।
    লোকটি বুঝতে পারছে নীলা তার কাছে এখন সেই কামনাই করছে,কেবল বলতেই যত অসঙ্গতি।
    কিন্তু কিছু কথা বলে দিলেই হয়তো পরিস্থিতি সহজ হয়ে যায় কিন্তু রহস্য কেটে যায়,যা নীলার মতো মানুষরা চায় না।রহস্য তৈরি যাদের কাজ তাদের রহস্য ভাঙ্গলে চলেনা।
    নীলার মন ভালো হলো না। কেবল মায়াভরা অস্পষ্ট দৃষ্টি আবিষ্কৃত হলো।অপ্রিয়ও প্রিয় হতে পারে…………….

    ✍️

    6
    4 Comments
Skip to toolbar