-
নদীর বিলাপ
রেদওয়ান খান
==========================
আহারে তাহারে কে যে– ছলনায় বাঁধে
কালের রজ্জুতে কার,ওড়ে নীল শাড়ী?
দেখি নাই তারে আমি,কই তার বাড়ি–
ডাকাতিয়া পাড়ে যেন মহাকাল কাঁদে!
নদীর বিলাপ যেন– মন-ভাঙা-ঢেউ
একটি কচুরি ফুল সাজানো সে-চুলে–
তাহারে দেখিনি আমি,মনে হয়,ভুলে
ভেসে যায় বজরায় অজানায়– কেউ!ছিল সে পরানে,তারে হয় নাই বলা
সুগন্ধী গোলাপ এনে নিজ করতলে
রেখেছি গোপনে কত! কী শরম লাজে–
বলি নাই,‘ভালোবাসি!’– শুকিয়েছে গলা,
সব কথা ভেসে গেছে জ্যোৎস্নায় জলে
কাহারে পাহারা দেই,একেলা এ-সাঁঝে?
=========শেষ==============9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
প্রিন্স ঠাকুর
@princetagorebd
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
Neel tripura
@neel



চমৎকার। মন মাতানো কবিতা। প্রীতি ও শুভেচ্ছা কবি।