Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 1 month ago

    মেঘ
    রেহানা আকতার

    মেঘ তুমি লুকাও নিজেকে নিজের আড়ালে
    আবার কখনো ভেসে বেড়াও আপন খেয়ালে ।

    কত রঙে সাজাও নিজেকে নিজের খেয়ালে
    কখনো আটকে থাকো মানুষের চোখের মায়াজালে ।

    নীল হয়ে ভেসে থাকো ওই নীলিমায়
    কখনও আছড়ে পড়ো দূর সাগর তলায় ।

    কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ো ঝর্ণা ধারায়
    প্রকৃতির সাথে মিশে থাকো কি যে মায়ায় ।

    সাদা সাদা চেহারায় আনো শুভ্রতা
    তোমায় দেখে কেটে যায় আমার মৌনতা ।

    তোমার বিশাল উদারতায় দেবে কি আমায় ঠাঁই
    ঘুরে ঘুরে উড়ে উড়ে চলো- যেদিকে খুশি যাই ।

    9
    4 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar