-
দায়িত্বের পুণ্যতা
রেহানা আক্তারপ্রিয় বাবা -মা কেউ কি চলে গেছে পরপারে?
রাব্বির হামহুমা কামা রাব্বা-ইয়ানির সগিরা পড়ো বারে বারে ।।
দোয়া করো তাদের জন্য শত ব্যাস্ততার ও মাঝে
যেমন আদর করতেন তারা সকাল ও সাঁঝে ।
তাদের আয় -রোজগার ও যত্নে হয়েছো প্রতিভাবান ,
তেমনি ও
তোমার আয়ের অংশ ,তাদের উদ্দেশ্যে করো দান ।
তাদের সংসারের টানা -পোড়েনেও হিসাব ছিলো তোমার,
ভুলে যেওনা তাদের হিসাব সংসারে তোমার ।
তাদের প্রতি শ্রদ্ধা ভুলে, কাঁচ তুলোনা হীরা ফেলে
স্বার্থের ভালোবাসায় ,বাবা-মা কে যেওনা ভুলে ।
যতই তুমি বিশ্ব জুড়ে অর্জন করো কৃতিত্ব
বাবা- মা’র খেয়াল রাখাই শ্রেষ্ঠ দায়িত্ব ।
তুমি ও হবে একদিন ওই পথের পথিক
তাই তোমার সন্তানদেরও পথ দেখাও সঠিক ।
এইভাবে তুমি যদি রোপন করো চারা
আখেরাতের জন্য তোমার কাজ হবে সারা ।11 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


খুব সুন্দর লাগলো রেহানা