তুলট | রেহমান স্বাধীন | Activity
আবার যখন ফিরে আসবে এই মাঠের প্রান্তে,
দেখবে— শালিকের নরম ডানায় লেগে আছে রোদের হলুদ শাড়ি।
আমি হয়তো তখন কোনো হিজল গাছের ছায়ায়,
কিংবা শ্যাওলা-পড়া ঘাটের কিনারে
একাকী দাঁড়িয়ে দেখব— পৃথিবীর পুরোনো নদীটি বয়ে যায়।
মানুষের বুকে কত কোলাহল, কত যে তৃষ্ণা আর ক্লান্তি;
তবু এই কুয়াশার চাদরে ঢাকা মেঠোপথ জানে—
নীরবতাই আসল শান্তি।
সবুজ ঘাসের গন্ধ মেখে একজোড়া লক্ষ্মীপেঁচা
গেয়ে ওঠে অন্ধকারের গান,
যেন তারা বহু যুগ আগের কোনো হারানো দিনের সন্ধান।
শঙ্খচিল ডানায় করে নিয়ে আসে সন্ধ্যার মেঘ,
নরম ধানের গন্ধ বাতাসে ছড়ায় মৃদু আবেগ।
আমি এই বাংলার মেঠোপথ, নক্ষত্র আর নদীকে ভালোবেসেছি,
তাই মৃত্যুর ওপার থেকেও ফিরে ফিরে এখানেই এসেছি।
সব আলো নিভে গেলে, যখন একা জেগে থাকে মাঠের নির্জনতা—
তখন অন্ধকার আর কুয়াশার ওপার থেকে
শোনা যায় কেবল এই রূপসী বাংলার অন্তহীন কথা।
~অবিনাশী কার্তিক~
আবার যখন ফিরে আসবে এই মাঠের প্রান্তে,
দেখবে— শালিকের নরম ডানায় লেগে আছে রোদের হলুদ শাড়ি।
আমি হয়তো তখন কোনো হিজল গাছের ছায়ায়,
কিংবা শ্যাওলা-পড়া ঘাটের কিনারে
একাকী দাঁড়িয়ে দেখব— পৃথিবীর পুরোনো নদীটি বয়ে যায়।
মানুষের বুকে কত কোলাহল, কত যে তৃষ্ণা আর ক্লান্তি;
তবু এই কুয়াশার চাদরে ঢাকা মেঠোপথ জানে—
নীরবতাই আসল শান্তি।
সবুজ ঘাসের গন্ধ মেখে…Read More
আবার আমাদের দেখা হবে—হয়তো হবেও না কোনোদিনই আর আলাপন,
তবুও কার্তিক মাঠের কুয়াশায়, কিংবা কোনো হলুদ বিকেলের বিষণ্ণ আলোয়,
যখন উড়ে যাবে শেষ গাঙচিল দূর কোনো রূপসার চরে,
মনে হবে তুমিও আছো সেই নরম শঙ্খচিলদের ভিড়ে, রূপসী বাংলার ঘরে।
হয়তো কোনো এক হেমন্তের রাতে, যখন ঝরে পড়ে শিউলি আর হিজলের পাতা,
নক্ষত্রের নিচে একা একা হেঁটে যাবো আমি—স্মৃতির অন্ধকার নদীটির তীরে;
তখন ঘাসের গন্ধ মেখে, আর পউষের শেষ কুয়াশার চাদর জড়িয়ে
তুমি ডাকবে না আর আমায়, দেখবে না আর চোখ তুলে এই চেনা ভিড়ে।
জীবন তো কেটে যায় ধানসিঁড়ি নদীর মতো, একা, নিরুদ্দেশ স্রোতে,
অনেক ক্লান্তির পর, ডানা গুটিয়ে শালিক যেমন ফেরে তার কুলায়ে—
আমাদেরও গল্প শেষ হয় কোনো এক ট্রামের লাইনে, কিংবা সজনে ফুলের গন্ধের মায়ায়;
পৃথিবীর এই রূপ, এই ঘাস, আর এই ধানক্ষেত রয়ে যাবে বিষণ্ণ ছায়ায়।
> তবুও যদি কোনোদিন একা কোনো অন্ধকার নক্ষত্রের নিচে দাঁড়িয়ে
মনে হয় কেউ একজন ডানা মেলে উড়ে গেল নীল ধোঁয়াটে মেঘের ভাঁজে,
জেনো সে আমিই—তোমাকে খুঁজতে এসেছি আবার,
এই পৃথিবীর শাশ্বত, রূপালী, করুণ কুয়াশার মাঝে।
✨~হেমন্তের নক্ষত্রতলে~✨
আবার আমাদের দেখা হবে—হয়তো হবেও না কোনোদিনই আর আলাপন,
তবুও কার্তিক মাঠের কুয়াশায়, কিংবা কোনো হলুদ বিকেলের বিষণ্ণ আলোয়,
যখন উড়ে যাবে শেষ গাঙচিল দূর কোনো রূপসার চরে,
মনে হবে তুমিও আছো সেই নরম শঙ্খচিলদের ভিড়ে, রূপসী বাংলার ঘরে।
হয়তো কোনো এক হেমন্তের রাতে, যখন ঝরে পড়ে শিউলি আর হিজলের পাতা,
নক্ষত্রের নিচে একা একা হেঁটে যাবো আমি—স্মৃতির অন্…Read More
তারপর একদিন যেদিন হলো দেখা আমাদের! ততদিনে বদলে গেছে দৃশ্যপট, পাল্টে গেছে শহরের সব সাজ। চেনা লোকালয়ে অচেনা সব মানুষের বসবাস এখন,
তোমার মনে পড়ে নীলা! প্রথম যেদিন দেখেছিলাম তোমায় কলেজ মোড়ে- সেদিন এমনই এক বৃষ্টির বিকেল ছিল, তারপর ঝুম বৃষ্টি হঠাৎ করেই থামলো মুষলধারায় বিলাপের পর। রুক্ষ-শুল্ক প্রকৃতির সাথে সেদিন আমি ও হয়েছিলাম প্রাণবন্ত কবিতা এক... সেদিন সয়াহ্নে (সন্ধ্যায়) আকাশ তাঁর বুক চিরে হয়তোবা সুখের মিশেল রঙধনু'র দেখা পায়নি! তবে; আমি ঠিকই পেয়েছিলাম শত মুখাবয়বের ভীড়ে তোমার দেখা- মনের আঁধারে গুনগুন করে সুরহীন গলায় গেয়ে ও উঠেছিলাম রবীন্দ্র সংগীত:-
“আমি      চিনি গো চিনি    তোমারে ওগো বিদেশিনী।
তুমি      থাক সিন্ধুপারে    ওগো বিদেশিনী॥
তোমায়  দেখেছি শারদপ্রাতে,    তোমায়    দেখেছি মাধবী রাতে,
তোমায়  দেখেছি হৃদি-মাঝারে    ওগো বিদেশিনী।
আমি     আকাশে পাতিয়া কান    শুনেছি    শুনেছি তোমারি গান,
আমি     তোমারে সঁপেছি প্রাণ    ওগো বিদেশিনী।
         ভুবন ভ্রমিয়া শেষে       আমি      এসেছি নূতন দেশে,
আমি    অতিথি তোমারি দ্বারে    ওগো বিদেশিনী॥“
 তারপর ; তোমাকে অগোছালো ভাবে ভাবতে ভাবতে কখন যে লিখে ফেললাম শত গোছালো কাব্য! আজ বছর পঁচিশেক পর কে জানে?? আমার শত শত পাঠকের ভীড়ে তুমি ও এখন একজন হয়তোবা!কোন এক শুক্লদ্বাদশীর রাতে তোমার ঐ তীর্যক ঠোঁট টুকুন হয়তো আমার কবিতা বলতে বলতেই_তুমি আর তোমরা উভয়েই জড়িয়ে গেছো সঙ্গী'র বক্ষে পরম মমতায় সহস্র অভিমান একপাশে রেখে। 
জীবনানন্দের সেই লিখা লিখতে লিখতে আমিও ইতি টানি তবে, আমার না বলা ভালোবাসার গল্পের সূচি:-
“শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে-
বলিলামঃ ‘ একদিন এমন সময়
আবার আসিও তুমি- আসিবার ইচ্ছা যদি হয়;
পঁচিশ বছর পরে'।”
~অব্যাক্ত অনুভূতির আবরণ~
 #কবিতায়_গল্প_০১
তোমার মনে পড়ে নীলা! প্রথম যেদিন দেখেছিলাম তোমায় কলেজ মোড়ে- সেদিন এমনই এক বৃষ্টির বিকেল ছিল, তারপর ঝুম বৃষ্টি হঠাৎ করেই থামলো মুষলধারায় বিলাপের পর। রুক্ষ-শুল্ক প্রকৃতির সাথে সেদিন আমি ও হয়েছি…Read More
তোমাকে একটুখানি দেখার ইচ্ছে~
 এ কি অসুখ নাকি সুখ! 
আমি  জানি না,জানতে ও চাইনা... 
তোমাকে কাছ থেকে আরেকটু দেখবার এ সুখে‌~সুখে আমার শরীরে নিত্যিদিন বাঁধা বাসুক অসুখ। 
তবুও; তোমার সাথে দেখা হোক এই আনকোড়া আমার প্রতিদিনই🌸
 #কবিতা_কথা_১৫
তোমাকে একটুখানি দেখার ইচ্ছে~
 এ কি অসুখ নাকি সুখ!
আমি  জানি না,জানতে ও চাইনা…
তোমাকে কাছ থেকে আরেকটু দেখবার এ সুখে‌~সুখে আমার শরীরে নিত্যিদিন বাঁধা বাসুক অসুখ।
তবুও; তোমার সাথে দেখা হোক এই আনকোড়া আমার প্রতিদিনই🌸
 #কবিতা_কথা_১৫
সময় যেন স্থির হয়ে আছে অপরূপা'✨র বিদায়ে, 
থমকে গেছে তাঁর চলাচল! 
ভাঙন ধরেছে হৃদয়ের টিপাইমুখ বাঁধেও।
ভীষণ মন খারাপ🖤নিয়ে বসে আছি
আজ...
কেউ চাইলে দু'কথা শুনিয়ে ও দিতে পারো এখন!
আজ আর কোনও আঘাতেই আহত হবোনা আমি।
 দীর্ঘদিন ধরে নিজের ভেতর লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসের কোনো উপমাও টানবোনা।
 সব রিক্ততা আজ শূন্যে মিলিয়ে দিয়েছি~
নিহত হবার মিছিলে....🤎🎻
কেউ চাইলে দু'কথা শুনিয়েও দিতে পারো এখন!🍂
~নিহত হবার মিছিলে~
সময় যেন স্থির হয়ে আছে অপরূপা’✨র বিদায়ে,
থমকে গেছে তাঁর চলাচল!
ভাঙন ধরেছে হৃদয়ের টিপাইমুখ বাঁধেও।
ভীষণ মন খারাপ🖤নিয়ে বসে আছি
আজ…
কেউ চাইলে দু’কথা শুনিয়ে ও দিতে পারো এখন!
আজ আর কোনও আঘাতেই আহত হবোনা আমি।
 দীর্ঘদিন ধরে নিজের ভেতর লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসের কোনো উপমাও টানবোনা।
 সব রিক্ততা আজ শূন্যে মিলিয়ে দিয়েছ…Read More
আজ সকাল থেকেই আকাশ ভাঙা।
টিপটিপ,ঝমঝম তারপর একদম নদী!
ইলশেগুঁড়িটা থেমেছে ভোররাতে।
ঝুম বৃষ্টিটাও ক্লান্ত হয়ে,
গতকাল সন্ধ্যায় বিদায় নিয়েছে।
ভেজা শহরের গা বেয়ে এখন
টুপটাপ জল ঝরছে শুধু।
জানালার শিক ধরে দাঁড়িয়ে দেখি,
আকাশের এক কোণে মেঘ সরছে।
ফ্যাকাশে একটা রোদের রেখা
উঁকি দিচ্ছে লাজুক মুখে!
যেন জিজ্ঞেস করছে, 'আসব?'
ততদিন—আমি অপেক্ষায় থাকি,
ভেজা বারান্দায়, চায়ের কাপ হাতে।
কারণ বৃষ্টি শেষ হলে
রোদ তো ওঠেই, তাই না?
আর বিরহ শেষ হলে
হয়তো বাঁচাও যায়....
     ~অপেক্ষা~
আজ সকাল থেকেই আকাশ ভাঙা।
টিপটিপ,ঝমঝম তারপর একদম নদী!
ইলশেগুঁড়িটা থেমেছে ভোররাতে।
ঝুম বৃষ্টিটাও ক্লান্ত হয়ে,
গতকাল সন্ধ্যায় বিদায় নিয়েছে।
ভেজা শহরের গা বেয়ে এখন
টুপটাপ জল ঝরছে শুধু।
জানালার শিক ধরে দাঁড়িয়ে দেখি,
আকাশের এক কোণে মেঘ সরছে।
ফ্যাকাশে একটা রোদের রেখা
উঁকি দিচ্ছে লাজুক মুখে!
যেন জিজ্ঞেস করছে, ‘আসব?’
ততদিন—আমি অপেক্ষায় থ…Read More
রেহমান স্বাধীন changed their profile picture
~সুখের সংজ্ঞা~
অসুখ — তা কী?
আমি জানি না।
সুখ-এর সঠিক সংজ্ঞাই বা কী?
সেটাও আমার জানা নেই।
তবে লোকমুখে সুখ নিয়ে অনেক কথাই তো শুনেছি।
কখনো আড়াল থেকে কান পেতে,
কখনো ভালোবাসার চোখে উঁকি দিয়ে
সেগুলো বোঝার চেষ্টাও করেছি।
আমি মিথ্যে বলব না—
অন্তত তোমার কাছে তো নয়।
সবার কাছে “সুখ” শব্দটির অর্থ এক নয়—
লোকে আমায় তাই-ই বলে।
কেউ বলে, সম্মানই আসল সুখ।
কেউ সুখ খোঁজে অর্থে।
আবার কেউ মনে করে,
স্বাধীনভাবে বেঁচে থাকার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত সুখ।
কারো কাছে সুখ ধরা দেয় ক্ষমতা হয়ে।
এভাবেই বহু বছর ধরে
লোকমুখে শুনে আসছি সুখের
শত শত সংজ্ঞা।
তাই,
আমার কাছেও এখন সুখের
একটি আলাদা, স্বতন্ত্র সংজ্ঞা আছে।
আর তা হলো—
তোমাকে একটুখানি লুকিয়ে লুকিয়ে দেখা।
এই সংজ্ঞাটি আমি আবিষ্কার করেছি
তোমাকে প্রথম দেখার পরেই।
তুমি হয়তো আমার সুখের সংজ্ঞা জানো না,
তাই আমাকে পাগল ভাবো।
হা হা হা...
~সুখের সংজ্ঞা~
অসুখ — তা কী?
আমি জানি না।
সুখ-এর সঠিক সংজ্ঞাই বা কী?
সেটাও আমার জানা নেই।
তবে লোকমুখে সুখ নিয়ে অনেক কথাই তো শুনেছি।
কখনো আড়াল থেকে কান পেতে,
কখনো ভালোবাসার চোখে উঁকি দিয়ে
সেগুলো বোঝার চেষ্টাও করেছি।
আমি মিথ্যে বলব না—
অন্তত তোমার কাছে তো নয়।
সবার কাছে “সুখ” শব্দটির অর্থ এক নয়—
লোকে…Read More