-
কমনীয়তা কথা হারিয়েছে জীবনের কর্কশ পথে হেঁটে
রাবীন্দ্রিক মোহময়তা তাই যাচেনা রোচেনা এ তল্লাটে
রুক্ষতায় শুষে গেছে সব কোমল প্রেমের পাট
সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট
প্রেয়সী বিরহ তুচ্ছ হেথা উদর অগ্নি আঁচে
প্রেমোপাখ্যান অদরকারী মিথ্যে রঙে বাঁচে।যুক্তির সাথে যুক্তি সাজে বুভুক্ষু তবু আপনি বাজে
সম্ভ্রম নাচে দূর গগনে সাজেনা নূতন কাজ।
দিবারাত্রি এমনি রীতির সূচারু নিয়ম ধরে
তোমার আমার অনুভূতিগুলো এমনি করেই মরে…
বাঁচানোর তরে বাঁচিয়া রাখা এর বেশি কিছু নয়
এভাবেই সব তারুণ্যগুলো ক্রমশঃ হইছে ক্ষয়
উচিৎ কথায় বন্ধুর বড় লাগে গো আঁতে ঘা
নিদারুণ ক্ষোভে উচ্চারিতে শুনি- তফাৎ চলে যা..!কতকাল বলো কতদিন ধরি সুখ খুঁজি দেয়া পাড়ি
সায়াহ্ন দেখো অন্ধকারে শেষ আলো যায় ছাড়ি…#বাঁচাতে #বেঁচে #থাকা..
~রকেট মণ্ডল…২০১৯
4 Comments-
“সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, জীবনের বাস্তবতা দারুণভাবে তুলে ধরেছেন আপনি। আপনার লেখাটা পড়ে বর্তমান সময়ের রুক্ষ জীবনযাত্রার ছায়া বেশ স্পষ্ট দেখতে পেলাম। আপনি যদি অন্যদের লেখাগুলোয় নিয়মিত লাইক আর সুন্দর কিছু মন্তব্য করেন, তাহলে আমাদের এই গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।
রকেট মণ্ডল
Friends
Md Jillur Rahman
@juwelrahman555
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Md Ramjan Ali
@mdramjanali
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
খতিব আলম
@khotibalom007gmail-com
Anika
@anikaa
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi


উচিত কথা বললেই সবার আতে ঘা লাগে এটা বাস্তব সত্য।