Profile Photo

রকেট মণ্ডলOffline

  • RocketMondol
  • Profile picture of রকেট মণ্ডল

    রকেট মণ্ডল is with Khusi Moni and 22 others

    • 2 weeks, 1 day ago

    #আশায়_বাঁধি_বুক__

    মূল সূর অভ্যন্তরে কোথাও কুণ্ডলী পাকিয়ে
    ফিরে ফিরে আসে আবদ্ধ সীমানায়,
    মুক্ত-মুক্তি দৃশ্যত যেন অনাহুত
    কিংবা পরাভূত লোকালয়,
    সত্যের বানোয়াট পথে
    ভুল নির্দেশকের জীবনহারী নির্দেশনায়
    রঙিন মরীচিকা আস্তরণ,
    সামগ্রিকতা পিপাসিত বাস্তবতায়
    বৃহৎ যেখানে আত্ম-অন্ধত্ব বরণ করে স্ব-ইচ্ছায়,
    ক্ষুদ্র সেথা অবান্তর অচ্ছুত যাচ্ছেতাই।

    তবু বারিহীন কৃষকের শেষ ইচ্ছায়
    অথবা চাতকিনীর শেষ চিৎকারে
    বর্ষণের আশায় চেয়ে থাকি_
    চৌচির ভূমি হবে
    শস্যবতী সত্যের শেষ ডঙ্কায়…

    ~সোহেল রানা…

    (০৪.১০.২০১৬)

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, শব্দ চয়নের গভীরতা এককথায় অসাধারণ।

    • চৌচির মাটির বুকেও আশার বীজ বেঁচে থাকে, সত্যের বৃষ্টিতে একদিন শস্য উঠবেই……🖤🖤

    • ‘চৌচির ভূমি হবে শস্যবতী সত্যের শেষ ডঙ্কায়’……………… হতাশার মাঝেও আশার এই আলো সুন্দর।

    • চৌচির ভূমি হবে শস্যবতী বাহ 👍

চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

রকেট মণ্ডল

Skip to toolbar