Profile Photo

Romana Rohomoti ShraboniOffline

  • romanarohomotishraboni
  • Profile picture of Romana Rohomoti Shraboni

    Romana Rohomoti Shraboni

    1 week, 4 days ago

    শুন্যতার সমাপ্তি
    শ্রাবনী

    ভেতরটা কেমন অন্তঃসারশূন্য ।
    মরুভূমি যেমন –
    খাঁ খাঁ রোদ্দুরে বালুরাশির আগুনসম উত্তাপে
    ঝলসে যাওয়ার মতো একটা পতঙ্গও চোখে পড়ে না
    পূর্বে, পশ্চিমে, উত্তরে কিংবা দক্ষিণে,
    যেদিকেই তাকাই না কেন, শুধু শুন্যতা আর শুন্যতা!
    দৃষ্টির সীমানায় ঠেকে শুধুই বালুরাশি, উত্তপ্ত বালুরাশি।
    আমার ভারি সাধ জাগে এই উত্তাপ ছুঁয়ে দেখার
    কলঙ্কিত পায়ে মরুভূমির বালুময় হেঁটে বেড়ানোর সাধ বহুদিনের।
    তবে ভয় হয়, ভয় হয় এই শুন্য মরুভূমির আক্রোশে
    কিংবা এর উত্তপ্ত বালুরাশির তেজে যদি পুড়ে ছাই হয়ে যাই
    যদি সত্যিই পুড়ে যাই বা ঝলসে যায় কলঙ্কিত দুই পা?
    আঃ! মিছেমিছি কেন এতো ভয় পাওয়া ?
    এ ভয়ের কোনো মানে নেই, নেই গ্রহণযোগ্যতাও।
    যদি এই অভিশপ্ত মরুর বুকেই সমাপ্তি ঘটতো,
    সমাপ্তি ঘটতো এক কলঙ্কিত অধ্যায়ের,
    কিংবা এক অপ্রকাশিত উপন্যাসের; যার পরিধি সুবিশাল নয়
    কবিতার মত নাতিদীর্ঘ। তবে মুক্তি মিলতো, মিলতো স্বস্তি
    হতো এক কলঙ্কিত ছায়ার অপসারণ।
    আমি সংকোচ কাটাতে পারবো জানি, কেটে যাবে এই মিথ্যে ভয়ও
    গুটি গুটি পা ফেলে এগিয়ে যাবো সুবিশাল সাহারা মরুর দিকে
    কিংবা নাম না জানা কোনো অভিশপ্ত মরুভূমির মধ্যভাগে
    যার বালুরাশি বুকে ধারণ করে আগুনসম উত্তাপ।
    এই উত্তপ্ত শূন্যতায় আমি পুড়ে ছাই হয়ে যাবো
    কিংবা ঝলসে যাবে কলঙ্কিত দুই পা।
    আমি মহাশুন্যে তাকিয়ে আরেক শূন্যতার বুকে পুড়তে থাকবো
    পুড়তে থাকবো অনন্তকাল ধরে আর
    পুড়বে আমার অন্তঃসারশূন্য আত্মা, মন, মস্তিষ্ক ।
    সমাপ্তি ঘটবে এক অসীম শূন্যতার আরেক শূন্যতার বুকে।

    7
    4 Comments
    • মরুভূমির তপ্ত বুকে শূন্যতা….🤍

    • শুভকামনা রইল

    • আপনার পা দুটো তো পবিত্র___ কলঙ্কিত হতে যাবে ক্যানো? আর আপনার ভেতরটা যদি অন্তঃসারশূন্য হয়__ তাহলে এতো সুন্দর লেখা লিখতে পারলেন কি ক’রে??অফুরান শুভকামনা রইলো আপনার জন্যে!ভালো থাকবেন, এবং এরকম সুন্দর সুন্দর লেখা পাঠাবেন। আপনার আরো লেখা পড়তে চাই।সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনার।

Skip to toolbar