Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 3 months ago

    “হিংসা”/–
    লেখা_”রুবা”
    রচনা তারিখঃ–১৫/০২/২০২১

    আমার মন খারাপের দেশে তুমি যাযাবর,
    আমার কান্নাভেজা চোখের দৃষ্টি আজ ধূসর –
    সবার আনন্দে আজ আমার হিংসুটে মন।

    আমার পাহাড়তলী গাঁয়ের ভাঙা মেঠোপথ,
    ডিঙিয়ে পাহাড় আমি জংলি হারিয়ে জনপদ।
    মিষ্টি কোলাহলে হিংসে আমার তাই নিরুত্তর।

    পাতার আড়ালে আমি মড়া শাখা বিশেষ,
    আমার জন্য নেই তাই কারো প্রেম নির্দেশ।
    বাগান বিলাসে তাই বিরক্ত মনের হিংসা-বিদ্বেষ।

    সাঁওতাল পল্লীর শীর্ণকায় বধূর সজ্জা আমি,
    রূপ হারিয়ে নিজের জন্য পাই ধোঁকার ফুলঝুরি,
    পাশের পালঙ্কের সুখ নিদ্রায় করি হিংসার দাপাদাপি।

    পাহাড় চূড়ায় ফোঁটা ফুল আমি গন্ধ নেই শরীরে,
    ভালোবাসা হয়ে যত্নে যাইনা কোন পুজোর মন্ডপে,
    ধূলো জমে গায়ে আমার তাই আমি হিংসুটে।

    পরিচয়হীন নাম আমি এই ভরা সংসারে –
    পরে আছি এক কোণে যেনো নষ্ট পেইন্টিং দেয়ালে,
    ফুলদানির যত্ন দেখে তাই হিংসা আসে মনে।

    সবুজ প্রান্তের মাঝে আমি বিশালতার নদী –
    এতো হিংসা প্রাণে তবু বয়ে চলি নিরবধি,
    সাগর জলে দুঃখ ধুয়ে লোনা জলের সঙ্গমে মাতি।।

    4
    2 Comments
Skip to toolbar