Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    “ভুল”
    লেখা-“রুবা”
    তারিখঃ-২১/০৬/২১

    ছোট ছোট বেমিল আর কিছু ভুল,
    বড়ো বড়ো অমিল আর বেশি ভুল,
    চুপচাপ পৃথিবীতে অহেতুক সোরগোল।

    পাশে পাশে চলা আর মনে মনে দূর,
    হাতে হাত ধরা তবে গন্তব্যের নেই কূল,
    না না বলতে গিয়ে হ্যাঁ তে বদলানো সুর।

    চোখে চোখে চেয়ে অন্য কোন ছবির খুঁজ,
    বেদনার ছায়া ঢাকতে অট্টহাসির কল্লোল,
    ধরি ধরি করে ছেড়ে দেওয়ার গল্প মধুর।

    চারিদিকে শুনি হাজারো ভুলেদের হুল্লোড়,
    বেঁচে থেকে খুলে দেওয়া মরনের করিডোর,
    তবু মন ছুটে চলে করতে আর ও কিছু ভুল।

    7
    4 Comments
Skip to toolbar