-
মায়ের পরশ
মা, আজ তোমার হাতটা
খুঁজে ফিরি নিরবে—
কোথাও নেই সেই মায়ামাখা স্পর্শ,
নেই তোমার কণ্ঠের সেই ডাক।ছোটবেলায় বুঝিনি মা,
তোমার ভালোবাসা কত বড় ছিল;
আজ তুমি নেই,
তাই ছোট্ট ঘরটাও কেমন যেন শূন্য লাগে।কত কথা জমে ছিল তোমার জন্য,
কতবার বলতে চেয়েছি—
“মা, তোমাকে খুব ভালোবাসি।”
কিন্তু সময় আমাকে সেই কথাটুকুও বলতে দিল না।এখন শুধু দোয়ার মাঝে তোমাকে খুঁজি,
চোখের জলে তোমার মুখ ভাসে—
মা, তুমি নেই…
তবুও আমার প্রতিটি নিঃশ্বাসে
আজও তোমার পরশ লেগে আছে।— সাঈদ আফেন্দি
1 Comment
Friends
মো. আবুল হোসেন মিঞা
@abulhossain
Md Nahidl Sarder
@mdnahidlsarder
তামান্না লিজা
@alosaya2004gmail-com
আরমান হাসান
@md-armanhasan
Saiful Islam
@saifulislam1
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

প্রতিটা সন্তানের কাছে মায়ের ভালবাসা অটুট থাকুক ।