Profile Photo

সাখাওয়াত হোসেনOffline

  • sakhawathossain
  • Profile picture of সাখাওয়াত হোসেন

    আমার চোখের জল এই বৃষ্টিতে আছে
    সাখাওয়াত হোসেন

    দেখো,
    আজ আজ কত বৃষ্টি এলো
    দেখো, মাঠের সবুজ ঘাস গুলো
    আজ কত সুখী
    দেখো নদীর জলগুলো কত গভীর
    দেখো, বৃষ্টির জল কত ভারী ,
    দেখো, ভিজে যাওয়া বক গুলো
    শালিকের ছানা গুলো,
    দেখো, আকাশ কত ভেজা আজ।

    আকাশের মেঘ গুলো শোনো,
    আমার চোখের জল নিয়ে যাও তুমি।

    আজ তুমি বৃষ্টিতে ভিজো
    তোমার ছাদে আজ মেঘেরা গেছে।

    তুমি খুব বেশি দুরে নেই,
    একই তো আকাশ তোমার আমার
    তুমি আজ বৃষ্টিতে ভিজো
    আমার চোখের জল এই বৃষ্টিতে আছে।

    3
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন অনেক না বলা কথা জমে আছে, আচ্ছা এই কবিতাটা কি কোনো বিশেষ মুহূর্তের কথা মনে করিয়ে দিল আপনাকে?

    • চমৎকার আবেগের ঘনঘটা, আমার মনের আকাশেই যেন ঝড়ে পড়ল কবির অশ্রুজল! অনবদ্য!

    • বৃষ্টি কি কেবল জল, নাকি অশ্রুর ভাষা?…………………… ভাবনার বিষয়

    • “আমার চোখের জল এই বৃষ্টিতে আছে” – এই পঙক্তিটিতে বিরহ ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন ফুটে উঠেছে, যা সত্যিই ভীষণ হৃদয়স্পর্শী। আমাদের এই সুন্দর গ্রুপটিতে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান এবং অন্যদের লেখাতেও লাইক বা মন্তব্যের মাধ্যমে আপনার সক্রিয় উপস্থিতি বজায় রাখুন।

    • চোখের জল বৃষ্টিতে আছে কি গভীর অনুভূতি ।

Skip to toolbar