Profile Photo

Sanjida RahmanOffline

  • Sanjida-Rahman
  • Profile picture of Sanjida Rahman

    Sanjida Rahman

    4 years, 4 months ago

    একুশে ফেব্রুয়ারী

    ফেব্রুয়ারী মাসের ২১ তারিখ
    শুরু হয় ভাষার লড়াই
    সেই লড়াইয়ে জয়ী হয়ে
    ফিরে আসে সবাই।
    মায়ের মুখের শেখা বুলি
    কেড়ে নিতে দিব না
    কেমন করে ভুলে যাব
    সেই রক্তমাখা কল্পনা।
    ভাষার জন্য লড়াই করে শহিদ হলো ভাইয়েরা
    তাদের জন্য শ্রদ্ধা জানিয়ে শুরু করলাম এই দিনটা।
    ভাষা আন্দোলনের সেই দিনে
    ফিরে যেতে চাই না আমরা,
    তবুও কেন ভুলতে পারি না
    সেই অশ্রুঝরা কান্না।
    বাংলা মায়ের বাংলা ছেলেরা
    বিলিয়ে দিল নিজেদের জীবন,
    তাদের ভুলে গেলে কি করে হবে
    কারণ, তারাই তো আমাদের আশার ধরন।
    তাই তো আমরা সবাই একই গান গেয়ে চলি
    আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী।

    7
    5 Comments
Skip to toolbar