Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • বলার, লেখার স্বাধীনতা,
    কাইড়াছিলো যারা;
    ছিলো সবই অথর্ব আর,
    স্বৈরাচারী তারা!
    কথায় কথায় তুইলা নিতো;
    গায়ে দিতো হাতও!
    সঙ্গে দিতো মাইরের পরে,
    হাউন চোরার ভাতও।
    আপনারা কি তাদের মতন?
    হবেন এমন ধাড়ি!
    বুঝে নিয়েন সব হারাবেন;
    বসত-ভিটা, বাড়ি!
    আমরা সবাই আমজনতা;
    করতে পারি সবই,
    স্বৈরাচারী বিনাশ করা;
    এটাই এখন হবি!
    আপনারা ভাই,
    দেশ চালাবেন;
    বেশ চালাবেন ভালো,
    থাকবো পাশে;
    দু:খে হবো,
    বিপত্তিতে ঢালও!
    আমরা তো চাই এমন শাসক;
    স্বৈরাচারী না যে,
    স্বাধীনতা দিবেন ওনি;
    বুদ থাকিবেন কাজে!
    গঠনমূলক কথায় দিবেন;
    আপনা থেকে সায়,
    স্বৈরাচারী হবে না সে;
    এমন শাসক চাই!

    4
    1 Comment
Skip to toolbar