-
চৈতন্যোদয়
ঘোড়াটা ডিঙ্গিয়ে,
ঘাস খাওয়া রীতি ছাড়ো না;
কুড়িটা বছর হলো,
নেই তবু ধারণা!
আঙ্গুলটা ফুলে যেই;
কলাগাছ হতে চাও,
পাছে কেউ এলো কিনা?
শুধু সেই পথে চাও।
আগে ভাগে কথা বলো,
মাছ ঢাকো শাক দিয়ে;
গোবর গণেশটার,
ঘাড়ে উঠো ফাঁক দিয়ে।
বক ধার্মিক তুমি;
আর হলে ধূর্ত,
খোলসটা পাল্টাও;
লাগে না মুহুর্ত।
খিচুড়ি পাকাও সব;
রাম হলে করো সাম;
সবই করো তুমি;
মাঝে আমি হই বদনাম।
দু’মুখো সাপেতে তুমি;
দুধ মাছি সাজো তাই,
গাছে তুলে কাড়ো মই;
বুঝিনি তা আজও তাই!
ঝোপ বুঝ কোপ মারো;
বেশি থাকো আড়ালেই,
স্বর্গেও ধান ভানো,
ঢেঁকিটাতে দাঁড়ালেই।
এক ক্ষুরে মাথা মুড়ে;
ভেড়াদের পালে,
থাকো ছিপ ফেলো;
ধীরে,ভীড়ে,
ফাঁকে গোলমালে।
কাঠের পুতুল তুমি,
গুঁড়ে বালি হায়;
চিনির বলদ বলে;
সাজালে আমায়!
উড়নচন্ডী ছিনু;
ঘাড়ে বসে বেশ,
মূলোটা ঝুলিয়ে তাই;
ঘুরেছো বিদেশ।
কলুর বলদ হয়ে;
বেঁচে আছি তাই,
আজ তুমি কতো দামী!
কতো রোশনাই।
হয়েছিনু গাধা তাই;
ঘোলা করে জল,
খাই তার আজও সেই;
অমৃত ফল!1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


ভালো লাগলো