Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • “রূহের আক্ষেপ”
    —সাব্বির হোসেন।

    কান্নার বাজারে সাজা তো আমারই প্রাপ্য ছিল,
    দেহসর্বস্ব ভিড়ে রূহ খুঁজে মরার ভুল ছিল।
    কে কার খোলস চেনে বাহ্যিক পলকে?
    আমি কেন তবে হেঁটেছি অন্য কোনো পথে,
    খুঁজেছি কেবল এই মৃত বাজারের বুকে!
    পাপ হোক কিংবা ভুল, শাস্তি তো পেতেই হতো,
    দেহের বাজারে রূহের তৃষ্ণা বড় অপরাধী ক্ষত।
    তবু আফসোস নেই কোনো, যদি এই সাজা হয় চিরকাল,
    অশরীরী ভালোবাসার বাজারে আমি যে এক আজীবন কাঙাল!

    যেখানে সবাই ব্যস্ত শুধু চর্ম আর রূপের বাহারে,
    আমার অপরাধ ছিল এই যে,
    আমি রুহ (আত্মা) খুঁজতে থাকলাম এই দেহের বাজারে।

    2
    4 Comments
    • আপনার লেখা এই লাইনটা—”দেহের বাজারে রূহের তৃষ্ণা বড় অপরাধী ক্ষত”—সত্যিই খুব গভীর আর ভাবনার মতো।

    • বাহ্যিক সৌন্দর্যের ভীরে আত্মার সংযোগ খোঁজার এই আকাঙ্ক্ষাই ভালোবাসাকে অন্য সবার থেকে আলাদা করে।

    • আপনার লেখা এই লাইনগুলোতে আত্মিক গভীরতা ও শূন্যতার যে চমৎকার রূপ ফুটে উঠেছে, তা আমাদের প্রতিনিয়ত ধাবমান যান্ত্রিক জীবনের বাস্তবতাকে ভীষণভাবে মনে করিয়ে দেয়। হৃদয়ের এমন স্বচ্ছ অভিব্যক্তি প্রকাশের ধারা অব্যাহত রাখলে হয়তো আরও অনেকের মনের কথা এভাবেই শিল্পের ছোঁয়ায় প্রাণ ফিরে পাবে।

    • দেহের মেলার ভিড়ে আত্মার সন্ধানী হৃদয় এক অনন্ত অপূর্ণতার শাস্তি বুকে নিয়ে ভালোবাসার ভিখারি হয়ে থাকে…..🤍🖤

Sabbir Hossain

Skip to toolbar