Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • স্বর্গের আভাস
    – শাহ্ আলম আল মুজাহিদ

    সব দেশেরই ঊর্ধ্বে সে যে
    আমার দেশের মাটি,
    তাহার বক্ষে চরণ পেলি
    আমরা স্বর্গে থাকি।

    ভর দুপুরের রৌদ্র দাহে
    ক্লান্ত কৃষাণ প্রাণ,
    তরুর ছায়ায় শীতল হাওয়ায়
    জুড়ায় উদাস প্রাণ।

    হিংস্র প্রাণের মানব যারা
    তারাও দু’চোখ ভরে,
    রূপ তুলে নেয় আপন মনে
    মুগ্ধ এ দেশ থেকে।

    আমার দেশের বক্ষ জুড়ে
    সবুজ তরুর ডাক,
    দিকে দিকে ভরে আছে
    তৃণলতা-শাক।

    পূর্ণ বছর মাথায় দোলে
    সবুজ বর্ণ কেশ,
    সবার চোখে সবার তরে
    স্বদেশ আমার রূপসী দেশ।

    4
    3 Comments
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar