Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • কবিতার সঙ্গে : অনুভূতির পথচলা
    – শাহ্ আলম আল মুজাহিদ

    কবিতা আমার প্রাণের ভাষা,
    কবিতা আমার মুখ,
    কবিতার সাথে গলাগলি করে
    পাই যে কত সুখ।

    কবিতার কোলে মাথা রেখে আমার
    ঘুম পায় বড় সুখে,
    কবিতার ভাষায় কথা বলি আমি
    বুঝতে পায় যেন লোকে।

    কবিতার ভাষায় প্রতিবাদ তোলে,
    বিদ্রোহী হয়ে উঠি,
    কবিতার সাজে সৈনিক সেজে
    রণভূমে তাই ছুটি।

    এই কবিতা একদিন মোর হৃদয়ে মিশে গেল,
    স্বপ্নের মতো রূপকথা হঠাৎ দেখা দিল।
    সেই অভিজ্ঞতা, স্মৃতি যত
    আমার মনে গাঁথা রইল।

    সেই থেকে আমি কবিতার লাগি
    উজাড় করি প্রাণ,
    কবিতার হাতে মাথা রেখে
    যেন টিকায় সম্মান।

    কবিতা আমার হৃদয় জুড়ে,
    কবিতা আমার সঙ্গ,
    কবিতার কথা ভাবি সারাক্ষণ—
    কবিতাতেই আমার রঙ।

    …

    3
    8 Comments
    • কবিতা যার প্রাণের ভাষা আর সম্মানের ঠিকানা—তার এই সুন্দর অনুভূতির পথচলা আরও দীর্ঘ ও উজ্জ্বল হোক।

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার এই লেখাটিতে কবিতার প্রতি গভীর ভালোবাসা এবং অনুভূতির যে দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে তা এক কথায় অতুলনীয়, আর এমন ছন্দময় ও আবেগপ্রবণ শব্দের গাঁথুনি পাঠককে মুগ্ধ করে বলেই মনে হয় আপনার লেখনী নিয়মিত প্রকাশ পেলে আমাদের সবার ভালো লাগবে।

    • ্সুন্দর অনুভুতি! ধন্যবাদ ।

    • কবিতার সুরেই তোমার প্রাণ জাগে, প্রতিবাদ হাসে আর স্বপ্নেরা রঙিন ডানা মেলে…..🤍🖤

    • শাহ্ আলম আল মুজাহিদ, “কবিতার সাথে গলাগলি করে পাই যে কত সুখ” লাইনটা দারুণ লেগেছে, আপনি কি সবসময় ছন্দ মিলিয়েই মনের কথাগুলো গুছিয়ে লেখেন? মাঝেমধ্যে অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়েন, তাহলে আমাদের গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar