Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • বাংলার রূপের আলেখ্য
    – শাহ্ আলম আল মুজাহিদ

    যেন দুটি চোখ,
    অশ্রুতে ভেসে বুক
    নদীর স্রোতধারায়।

    তারি মায়ায়
    সবুজের ছায়ায়
    শান্ত দেহপ্রাণ।

    তারি হাসিতে
    যেন বাগানেতে
    ফুল ফুটে মধুময় প্রাতে।

    তারি উপরেতে
    মনোরম আকাশেতে
    ঘন ঘন তারা হাসে তিমিরে।

    তারি একপাশে
    সাগর বহমান,
    ছলছল অভিরাম দৃশ্য।

    তারি বুকজুড়ে
    পাহাড় মূর্তিমান,
    ঘন ঘন পাথরের স্তম্ভ।

    মনোরম তারি মুখে
    তাকিয়ে তাকিয়ে সুখে
    গান গাই কোকিলের মতো।

    …

    6
    10 Comments
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar