-
আবার কী ফিরে পাবো?
– শরীফ এমদাদ হোসেন
আমি ফিরতে চেয়েছিলাম কিশোরবেলায়
কবে কবে যে দায়িত্ববান হয়ে গেলাম!বৈশাখের রুদ্রদিন, ঘুড়ি ওড়ানো পড়ন্ত বিকেল
চৌচির মন
কখন যে একফালি চাঁদ হয়ে গেলো!
কখন যে হলুদ পাঞ্জাবী পরে
বকুলের এতটা ঘ্রাণে উতলা হয়ে উঠলাম
কখন যে পাশের বাড়ির ঝুলন্ত বারান্দায়
নিবিষ্ট চোখে
মনে মনে পাতলাম দুরন্ত সংসার ?
বুঝতেই পারিনি।…Read More4 Comments -
প্রেমিক হতে ইচ্ছে করে
— শরীফ এমদাদ হোসেন
আকাশে মেঘ দেখলেই করুণা হয়
এ মেঘ হয়তো কারো দীর্ঘশ্বাস, কারো কষ্ট,
কারো ঝাপসা চোখ
অথচ মেঘ দেখলেই প্রেমিক হতে ইচ্ছে করে
বৃষ্টি নামলেই প্রেমিকার কথা মনে পড়ে
ফুল ফুটলেই যেমন ভ্রমরের আনাগোনা, সন্ধ্যে হলেই যেমন জোনাকির দীপ জ্বলা, ভোর হলেই যেমন পাখিদের গেয়ে চলা
মেঘ হলেই অন্তরে শব্দ উপমায় কবিতার চলে…Read More2 Comments -
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] and
শরীফ এমদাদ হোসেন are now friends
-
সন্নাসী মন
~ শরীফ এমদাদ হোসেন
ফাগুনের উদ্বাস্তু দুপুর জুড়ে মন পড়ে থাকে
আহা! যদি আসে সেই দিন!
যদি আসে যুগপৎ সুখ আর দুঃখের সারি সারি ঘর
যদি আসে কৈশোরের মেঘ ডাকা যুগল বিকেল
ঘোষের ঘাটের মাঠে দাড়িয়াবান্ধার ছুট….অথবা বারেক তাকালে যদি দেখা যায়
গুনটানা মাঝি মাল্লার নৌকার সারি মধুমতী তীর ধরে মোল্লাহাট মানিকদহ বড়ফা ছোটফা ছেঁড়ে আরো দূর দিকে…Read More4 Comments-
-
@sharif-emdad-hossain তুলটে আপনার নিয়মিত লেখা পড়বার সুযোগ দেয়ার দাবী জানিয়ে রাখলাম।
-
-
শরীফ এমদাদ হোসেন changed their profile picture
-
ফাঁদ
— শরীফ এমদাদ হোসেনএ মৃত্তিকাবাসে জনম জনম চেয়ে দেখি
দেখে যাই রাত্রির আঁধার ঠেলে উঁকি মারে
ক্ষয়ে যাওয়া চাঁদ, আকাশের তারা
জেগে থাকা পেঁচা
অথচ জানেনা আকাশ, জানেনা রাত্রির অন্ধকার
শুকতারা ডুবে গেলে পর
আলোয় আলোকিত ভোর কড়া নাড়ে পূবের দরজায়
গাছেদের পাতায় পাতায় ঝিলিক মারে ক্ষণিকের রংধনু।জীবন জীবনের কাছে, করে বন্দীর বিনিময়
সময় সময়ের…Read More1 Comment -
হাতছানি
–শরীফ এমদাদ হোসেনসত্যি তোমার অবহেলায় ডিপ্রেশনে কাটিয়ে বেলা
সুখ হারানো সেই ছেলেটির চাঁদের মত বদন খানি
মলিন মুখো রোজ দেখি যেই জেগে ওঠে স্মৃতির ভেলা।কী টলমল দেহের ভাঁজে ময়ুর পেখম দুলিয়ে হাঁটা
কী মোহময় প্রান্ত ছুঁয়ে হাঁটা তো নয় কেবল ছোটা
পরাণ খুলে গাইতো সে গান, “অসীম তোমার নীল আকাশটা।”সেই ছেলেটি হাসছে না আজ, গাইছে না সে,…Read More
-
এসো কমরেড
===============
— শরীফ এমদাদ হোসেনকমরেড,
বেদনাহত হলে কার কাছে যাবো
কোথায় শুকাবো অন্তর জ্বালা!
চলো রাত্রি নামবার আগে প্রান্তরে বুনি
ভালোবাসবার বীজ
চলো ছন্নছাড়া আবেগ রেখে আসি কুয়াশায়
আকাশের বিশালতা নিশ্চয়ই ঢেকে দেবে যাবতীয়
কান্না আমাদের।
কমরেড, এজন্যই কান্না সাজে না কখনো কখনো-দুঃখী বিলে ধানচারা সারহীন বাড়ে না…Read More
-
স্বপ্নের দাম
==============
— শরীফ এমদাদ হোসেনআমি এক স্বপ্ন মানুষ
কেবল দুঃস্বপ্নেই বেঁচে আছি
বৃথা গেলো সব আয়োজন প্রত্যাশার গান
হলোনা আর অসাধারণ এই তাপিত জীবনহলো আর কই ফুল কই পাখি কই
কোথায় উৎসের নদী তরুবীথি গিরিপথ
উতলা ভূমি গমনের শেষ অবধি
ব্যর্থতার সিঁড়ি ভাঙি হররোজ কস্তূরীর খোঁজে
দাবানলে ঝরে পড়ে হৃদয়ের সঞ্চিত ঘাম
কী দিয়ে মাপবো…Read More1 Comment -
না চাওয়া
========/ শরীফ এমদাদ হোসেন
দূরের স্টেশনে ছুটছে গায়েবি ট্রেন–
রাতের দুঃখ শেষে চোখের খেয়াযানে ভেসে
মিথ্যে হুইসেলে পাখিরাও কেঁদে ওঠে
বুকের গভীরে তবু স্বপ্নের বাতিঘরআড়ষ্ট হতে হতে দুরন্ত ঘূর্ণি থামালে মনের
অকস্মাৎ থামে যদি সময়ের চাকা
ট্রেন থেমে যাবে পৃথিবীর
ইচ্ছেরে তাই জলাঞ্জলি দিতে চাই না…Read More1 Comment -
সাক্ষী
– শরীফ এমদাদ হোসেনপ্রমত্ত পদ্মা আর জলতরী কোথায় পাবো?
কোথায় পাবো মেঘ আর ইলশে গুড়ি, কুবির মাঝি
সাত আসমান ভর করে আসা অভাবের সংসারে
নদীই যেখানে ছিল বাঁচবার একান্ত আশ্রয়
সে নদীই ভাসালো কতো শহর বন্দর জনপদ
সে নদীই আজ মুখ লুকিয়েছে প্রায় বালুকা বেলায়।
তবু যতটুকু রোশনাই ছিলো বাকী
আজ তার বুকের ওপরে সাঁকো
বিজলীর মতো পার হয় ও’পাড়ার ভুবন…Read More1 Comment -
প্রত্যহ প্রতিরোজ
===============
শরীফ এমদাদ হোসেনআহা! এই হৃদয়ের রঙ নিয়ে
বাতাস উদাস যদি হয়, আকাশ আলো
ফাগুনের কুহু কাকলিতে
নতুন জন্মের স্বাদে দুঃস্বপ্নকে চায় মুছে দিতে
তাহলে কি আমাদের জীবনের চলা
তুমুল রাজনীতি তোষামোদি সত্য মিথ্যা বলা
ভূত্বকের উচু ঘরে হিম বসবাস
অজস্র সুখ ভোগ আনন্দ বিলাস
সময়ের বাঁকে পড়ে
খসে পড়ে যাবে একেবারে?যদি এই…Read More
1 Comment -
চড়াই উৎরাই
===========
— শরীফ এমদাদ হোসেনদেখো, কেমন যেন থমকে আছে সবকিছু
বাতাসের গতি, নদীর প্রবাহ, মেঘের আনাগোনা
থমকে গেছে রোদের দুপুর, চলমান সময় —
এমন করে চললে, চলবে কেমন করে
স্বপনের ইঙ্গিতে দেখো তো কোনো মুগ্ধ পাঠ আছে কিনা, যা কিনা জাগাতে পারে নিথর নিস্তব্ধ পৃথিবীকেদেখো, দিগন্তের বর্ণচ্ছটায় যা কিছু দেখি, রূপে অরূপে, রং বাহারের…Read More
-
জীবন নামের রেলগাড়িটা
– শরীফ এমদাদ হোসেনজীবন নামের রেলগাড়িতে সব মানুষের চড়া
কখনো হয় খুব মজাদার কখনো হয় কড়া ।
সোনার চামচ মুখে নিয়ে কেউ আসে এ ধরায়
কেউ হাসে কেউ স্বপ্নবোনে কেউ চোখে জল ঝরায়
আমিও এখন একলা একা, রোদ দেখে যাই রোজ
কপাল পোড়া কেউ দেখেনা, কেউ করে না খোঁজ।
বুকের কাছে উতলে ওঠে, সকল দুঃখ ব্যথা
যাই না এখন কারো নিকট কইনা কোনো…Read More -
ভাবতে চাই
– শরীফ এমদাদ হোসেনওই যে দূরের রাস্তা ধরে চৈত্র শেষে বৈশাখ
আগুনের হল্কা নিয়ে ধীর পায়
পোড়াতে পোড়াতে যাচ্ছে হৃদয়
এমন তো কথা ছিল না,
কথা ছিল মেঘ শেষে বৃষ্টির জলধারা ভেজাবে নিশ্চয়।এই বৈশাখে
শিরীষের ডাল ভেজা হিজলের ফুল ভাসা জল
নাই বলে, রাতকানা পাখিরাও ইদানিং নীরব নিশ্চল।আগের দিনের মত, দিন আর দিন নাই,
পাল্টে গেছে বৈশ্বিক…Read More1 Comment -
সব কিছু ফেলে
শরীফ এমদাদ হোসেনধু ধু খোলা মাঠ, পান গুয়া হাট, জুড়ে মাতে কারা
খুঁজে পাই যদি, মন এক নদী, বয়ে দেবো ধারা।
যায় বয়ে রাত, আধ খানা চাঁদ, ডোবে একা একা
প্রেম নাই মনে, তাই এই ক্ষণে, হয় নাই দেখা।
বলে নাই প্রিয়, ফুল মধু নিও, নিও যতো পারো
চিঠি ভরা খামে, গিয়ে যদি নামে, চোখে জল আরো।আহা! ভাবি এতো,দেখা হবে নাতো, রঙ ছড়া হাটে!
একা ঘুরে…Read More1 Comment -
ভুলে থাকা
— শরীফ এমদাদ হোসেনএকটা ছবি আঁকছি অনেকদিন ধরে
শেষই করতে পারিনি
হয়নি দেয়া রঙের সমাপনী আঁচড়
ইজেল জুড়ে দুঃখগুলো ঘোরাঘুরি করে যায়
ক্ষুধার রাক্ষস চেপে তুলি টানি
তবুও হয় না শেষ, বাকী থাকে বহু চারুপাঠ
–
ভাবতে থাকি, ভাবতেই থাকি
শিল্পের জয়নুল এসে স্বপ্নের ভেতরে বলে যায়,
“দুর্ভিক্ষ না এলে আমি এতো বিখ্যাত হতাম না
ক্ষুধা না এলে,…Read More -
চল যাই
— শরীফ এমদাদ হোসেনকেউ এসে বলছে আমায়, চল যাই বৌদিকে ছুঁই
নদী তার সাঁতরে সাঁতরে মনের ফাগুন পার হই
আহা! চল যাই আমরাই আছি আজ পরম স্বজন
ওই গিরি অতল নদী, জলে তার ডুবে মরি দুইজন।ওই যে নিতম্ব দুলে বুকের পেখম খুলে বিরহের দিন
মরমে মরে যে হিয়া,শুধরাবো তার সকল কষ্টের ঋণ
জানি মন তার উড়ছে হাওয়ায় যৌবন উন্মত্ততায়
শ্যাম হয়ে বাজিয়ে বাঁশি…Read More -
কোথাও যাবো না আমি
— শরীফ এমদাদ হোসেনকোথাও যাবো না আমি
এই নদীতট, সবুজ শ্যামলে মিশে থাকি
এই বাঁশবন, ধানক্ষেত, আলোর ফোয়ারা মেশা
ভোরের শিশির, পাখির উৎসব, মন ভরে রাখি।
–
কোথাও যাবো না আমি
ছিল যে পূর্বপুরুষ, তারও আগের অধিবাস
যতই থাকুু্ক না সে ঘোর অন্ধকার
জ্বীন ভূত জ্বরা মরা যতসব কুসংস্কার
তাড়িয়ে আনবো এ পিতৃভূমে সোনালি প্রহর।
–
কোথাও…Read More1 Comment -
বিকেল নিয়ে বসে আছি
— শরীফ এমদাদ হোসেন
একটা বিকেল তাহার সঙ্গে হোক
ভালো যাকে বেসেছিলাম, নদীর ঢেউয়ে রেখেছিলাম
সন্ধ্যারাগে কল্পনার আলোক
তাহার সাথে হয়নি দেখা বলে, আর হবে না? আর যাবো না শ্রীরামকান্দি গ্রামে? তাতেই কিন্তু অন্তরে আজ বিঁধে আছে শোক
একটা বিকেল তাহার সঙ্গে হোকবিকেল নিয়ে বসে আছি
ফসকালো রোদ করুণ মেঘে ঝড়ের সমান্তরাল
আসতো যদি ফাগুন…Read More - Load More Posts
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera





Love: এখন যে যুদ্ধে আছি খুব। Good Poem – Go Ahead