Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যেওনা
    — শরীফ এমদাদ হোসেন

    প্রতিভা, এভাবে যেওনা, থেকে যাও আরো কিছুদিন
    একদিন বলেওছিলাম যেওনা ফিরে
    তবু আলো আর অন্ধকারে মেঘহীন কোন এক বৃষ্টির
    ক্ষণে বাড়ালে ধূসর পা
    তারপর হেঁটে হেঁটে পার হলে গাঁয়ের হালট…

    জানো কিনা, সেই হতে কবি আর লেখেনি কবিতা
    ছোঁয়নি শিল্পের তুলি
    শুধু কবিতার খাতা ভরে আঁকা ছিলো দুর্গম রাত
    যে রাত হয়নি শেষ, আসেনি আলোর ভোর
    গায়নি ভোরের পাখি…

    যেওনা; থেকে যাও আরো কিছুদিন
    হয়তো আলেয়ার দিকভ্রান্ত আলোয় চমকাবো না
    ঝকমকি পাথরের দিকে চেয়েও হারাবো না চোখ
    বিমূর্ত খেয়াল ভেঙ্গে নিশ্চয়ই দাঁড়াবো একদিন
    পাখি চোখে দেখবো তোমাকে, যেওনা

    যেওনা ফিরে, নক্ষত্র যেমন করে ভালোবাসে আকাশ
    ভালোবাসে দহন দেখাতে ব্রহ্মাণ্ড ভর
    ভালোবাসবার পর,
    ভুল পথে হেঁটে হেঁটে মানুষও ভুলে যায় প্রেমের শাসন
    ভুল করে মেলে ধরে পোড় খাওয়া মন
    তা’ আর করো না এখন, ভালোবেসে আলো হও
    ফুল পাখি নির্মল বাতাস সারাক্ষণ।

    4
    3 Comments
    • ভালবাসা ছাড়া প্রতিভারা অভিমানে দূরে চলে যায়……………………

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar